আরবি মাসের ক্যালেন্ডার- ২০২৭ (ইংরেজি তারিখ সহ)
একজন মুসলিম হিসেবে আরবি মাসের ক্যালেন্ডার সম্পর্কে আমাদের প্রত্যেকের যথেষ্ট জ্ঞান থাকা জরুরী ও কর্তব্য। কারণ আরবি মাসের বিভিন্ন দিবসে গুরুত্বপূর্ণ আমল এবং দোয়া রয়েছে।
এ সকল দোয়া এবং আমলের মাধ্যমে আমরা নিজেদের নেকির পাল্লা ভারী করতে পারি এবং মহান আল্লাহ তায়ালার কাছ থেকে ক্ষমা চাইতে পারি। আমাদের নবী হযরত মুহাম্মদ (সাঃ) তার জীবন দশায় আরবি মাসের বিভিন্ন দিনে যে সকল দোয়া এবং আমল করতেন চলুন তা জেনে নেওয়া যাক।
এ সকল দোয়া এবং আমলের মাধ্যমে আমরা নিজেদের নেকির পাল্লা ভারী করতে পারি এবং মহান আল্লাহ তায়ালার কাছ থেকে ক্ষমা চাইতে পারি। আমাদের নবী হযরত মুহাম্মদ (সাঃ) তার জীবন দশায় আরবি মাসের বিভিন্ন দিনে যে সকল দোয়া এবং আমল করতেন চলুন তা জেনে নেওয়া যাক।
পেজ সুচিপত্রঃ আরবি মাসের ক্যালেন্ডার- ২০২৭
- আরবি মাসের ক্যালেন্ডার এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা
- ইংরেজি মাস গুলোতে আরবি কোন কোন মাস
- জানুয়ারি- ২০২৭ শাবান মাস কবে এবং এর ফজিলত- শাবান মাস
- ফেব্রুয়ারি-২০২৭ রমজানের ক্যালেন্ডার ২০২৭- রমজান মাস
- মার্চ-২০২৭ শাওয়াল মাস কবে এবং এর রোজার ফজিলত- শাওয়াল মাস
- এপ্রিল-২০২৭ জিলকদ মাসের গুরুত্ব ও করণীয় কাজ সমূহ-জিলকদ মাস
- মে-২০২৭ জিলহজ মাস কবে এবং এর বিশেষ দিবস সমূহ- জিলহজ মাস
- জুন-২০২৭ আরবি মাসের প্রথম দিন কবে- মহররম মাস
- জুলাই-২০২৭ সফর মাসের গুরুত্ব ও ফজিলত- সফর মাস
- আগস্ট-২০২৭ রবিউল আউয়াল মাসের গুরুত্ব ও ফজিলত- রবিউল আউয়াল মাস
- সেপ্টেম্বর-২০২৭ রবিউস সামি মাসের দোয়া ও ফজিলত- রবিউস সামি মাস
- অক্টোবর-২০২৭ জামাদিউল আউয়াল মাসের গুরুত্ব ও ফজিলত-জামাদিউল আউয়াল
- নভেম্বর-২০২৭ জামাদিউস সানি মাসের গুরুত্ব ও ফজিলত- জামাদিউস সানি
- ডিসেম্বর-২০২৭ রজব মাসের ক্যালেন্ডার ২০২৭- রজব মাস
- লেখকের মন্তব্যঃ আরবি মাসের ক্যালেন্ডার ২০২৭
আরবি মাসের ক্যালেন্ডার এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা।
আরবি বা হিজরী মাসের ক্যালেন্ডার মুসলমানদের বিভিন্ন ধর্মীয় উৎসব, বিশেষ ইবাদত এবং ঐতিহাসিক দিনক্ষণ নির্ধারণের গুরুত্বপূর্ণ মূল ভিত্তি। এই হিজরী বছরের হিসেব গননাতে ৩৫৪ বা ৩৫৫ দিনকে, ১২টি চন্দ্র মাসে বিভক্ত করেছে। যার মাধ্যমে রমজানের রোজা, পবিত্র হজ্জ, ঈদুল ফিতর ও ঈদুল আজহার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোর সঠিক সময় নির্ণয়ে অপরিহার্য ভূমিকা পালন করে।
আরো পড়ুনঃ শাওয়াল মাসের রোজার গুরুত্ব ও ফজিলত।
ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম একটি স্তম্ভ, যাকাত ফরজ হওয়ার জন্য চন্দ্র বর্ষ অনুযায়ী এক বছর পূর্ণ হওয়ার প্রয়োজন। এছাড়াও শাওয়াল মাসের চাঁদ দেখে ঈদুল ফিতর এবং জিলহজ মাসের চাঁদ দেখে ঈদুল আজহা উদযাপন করা হয়। যা আমরা আরবি মাসের ক্যালেন্ডার থেকে পরিষ্কার ধারণা পেতে পারি। তবে আরবি মাসগুলো যেহেতু চাঁদ ওঠার ওপর ভিত্তি করে গণনা করা হয় তাই ক্যালেন্ডারে দেখানো তারিখ এবং বিশেষ দিনগুলো ইংরেজী তারিখের দুই এক দিন আগে পিছ হতে পারে।
ইসলামে চারটি সম্মানিত মাস (মহররম, রজব, জিলকদ ও জিলহজ) এই আরবি মাসের ক্যালেন্ডারের মাধ্যমেই চিহ্নিত করা হয়, যেই মাস গুলোতে সকল প্রকার যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ এবং ইবাদতের বিশেষ ফজিলত রয়েছে। এছাড়াও আরবি ক্যালেন্ডার এর মাধ্যমে মুহররম (আশুরা), রজব, শাবান এবং রমজানের মতো বরকতময় মাসগুলোর সঠিক সময় জানা যায়।
মূলত মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর মক্কা থেকে মদিনা হিজরত করার ঐতিহাসিক ঘটনা থেকে এই হিজরী সনের গণনা শুরু। হিজরী ক্যালেন্ডার বিশ্বব্যাপী মুসলিম উম্মাহর ঐক্য ও সংস্কৃতির প্রতীক হিসেবে ধরা হয়। এছাড়াও মুসলমানদের দৈনন্দিন ধর্মীয় জীবনের গুরুত্বপূর্ণ বিষয় ও ইবাদতের বিশেষ দিন গুলো হিজরি বা আরবি ক্যালেন্ডার থেকে সম্পৃক্ত। তাই আরবি ক্যালেন্ডার সম্পর্কে জানা আমাদের প্রত্যেক মুসলমানের অন্যতম দায়িত্ব ও কর্তব্য।
ইংরেজি মাস গুলোতে আরবি কোন কোন মাস
আমাদের অনেকেরই আরবি মাস সম্পর্কে ভালো ধারণা না থাকায় ইংরেজি মাসের সাথে আরবি মাসের সম্পর্ক বুঝতে পারি না। তাই ইংরেজি কোন মাস, আরবি কোন কোন মাস নিয়ে গঠিত তা বুঝার জন্য নিম্নোক্ত টেবিলটি দেয়া হলো। আশা করছি এই টেবিলের মাধ্যমে আপনি বুঝতে পারবেন ধারাবাহিক ভাবে ইংরেজি মাস গুলো আরবি কোন কোন মাস নিয়ে গঠিত। (২০২৭ সাল অনুযায়ী)
| ইংরেজি মাস ও সাল | আরবি তারিখ, মাস ও সাল |
|---|---|
| জানুয়ারি-২০২৭ | ২২ রজব থেকে ২২ শাবান- ১৪৪৮ |
| ফেব্রুয়ারি-২০২৭ | ২৩ শাবান থেকে ২০ রমজান- ১৪৪৮ |
| মার্চ-২০২৭ | ২১ রমজান থেকে ২২ শাওয়াল- ১৪৪৮ |
| এপ্রিল-২০২৭ | ২৩ শাওয়াল থেকে ২২ জ্বিলকদ- ১৪৪৮ |
| মে-২০২৭ | ২৩ জ্বিলকদ থেকে ২৪ জিলহজ্জ- ১৪৪৮ |
| জুন-২০২৭ | ২৫ জ্বিলহজ্জ থেকে ২৪ মহররম (১৪৪৮-১৪৪৯) |
| জুলাই-২০২৭ | ২৫ মহররম থেকে ২৬ সফর-১৪৪৯ |
| আগস্ট-২০২৭ | ২৭ সফর থেকে ২৮ রবিউল আউয়াল-১৪৪৯ |
| সেপ্টেম্বর-২০২৭ | ২৯ রবিউল আউয়াল থেকে ২৮ রবিউস সানি- ১৪৪৯ |
| অক্টোবর-২০২৭ | ২৯ রবিউস সানি থেকে ৩০ জামাদিউল আউয়াল-১৪৪৯ |
| নভেম্বর-২০২৭ | ১ জামাদিউস সানি থেকে ১ রজব- ১৪৪৯ |
| ডিসেম্বর-২০২৭ | ২ রজব থেকে ২ শাবান- ১৪৪৯ |
জানুয়ারি- ২০২৭ শাবান মাস কবে এবং এর ফজিলত- শাবান মাস
শাবান মাস আরবি মাসের অষ্টম তম মাস। এই মাসকে রমজান মাসের পূর্বের প্রস্তুতির মাস বলা হয়। এই মাসে বেশি বেশি, নফল রোজা করা, দোয়া করা, ইস্তেগফার পড়া এবং শবে বরাতের রাতে নফল ইবাদত করা অনেক বেশি ফজিলতপূর্ণ। রমজান মাসে অনেক বেশি আমল করতে এবং আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য প্রস্তুতি নিতে এটি গুরুত্বপূর্ণ সময়।
হযরত মুহাম্মদ (সাঃ) শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন এবং রমজান মাসের জন্য নিজেকে প্রস্তুত করতেন। শাবান মাসে ১৩, ১৪, ১৫ তারিখে আইয়ামে বিজ এর রোজা রাখার পাশাপাশি, মাসের শুরুর দিকে নফল রোজা করা বেশি গুরুত্বপূর্ণ। এছাড়াও ১৪ ই,শাবান দিবাগত রাতে নফল নামাজ পড়া, জিকির আজগার করা, কোরআন তেলাওয়াত করা এবং বিগত দিনের পাপ মোচনের জন্য বেশি বেশি ইস্তেগফার পড়া খুবই কার্যকরী।
শাবান মাসে আল্লাহর দরবারে মানুষের সারা বছরের আমলনামা পেশ করা হয়। ১৪ শাবান দিবাগত রাত্রি একটি মহামান্বিত রাত এ রাতে যে সকল বান্দা আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ তা'আলা তাদেরকে ক্ষমা করে দেন।
জানুয়ারি- ২০২৭ মাসে আরবি (২২ রজব থেকে ২২ শাবান- ১৪৪৮)
| ইংরেজি তারিখ | বার | হিজরী তারিখ | আরবি বিশেষ দিবস |
|---|---|---|---|
| ১-জানুয়ারি-২০২৭ | শুক্রবার | ২২-রজব-১৪৪৮ | |
| ২-জানুয়ারি-২০২৭ | শনিবার | ২৩-রজব-১৪৪৮ | |
| ৩-জানুয়ারি-২০২৭ | রবিবার | ২৪-রজব-১৪৪৮ | |
| ৪-জানুয়ারি-২০২৭ | সোমবার | ২৫-রজব-১৪৪৮ | |
| ৫-জানুয়ারি-২০২৭ | মঙ্গলবার | ২৬-রজব-১৪৪৮ | |
| ৬-জানুয়ারি-২০২৭ | বুধবার | ২৭-রজব-১৪৪৮ | ঈশরা মেরাজ |
| ৭-জানুয়ারি-২০২৭ | বৃহস্পতিবার | ২৮-রজব-১৪৪৮ | |
| ৮-জানুয়ারি-২০২৭ | শুক্রবার | ২৯-রজব-১৪৪৮ | |
| ৯-জানুয়ারি-২০২৭ | শনিবার | ৩০-রজব-১৪৪৮ | |
| ১০-জানুয়ারি-২০২৭ | রবিবার | ১-শাবান-১৪৪৮ | শাবান মাস শুরু |
| ১১-জানুয়ারি-২০২৭ | সোমবার | ২-শাবান-১৪৪৮ | |
| ১২-জানুয়ারি-২০২৭ | মঙ্গলবার | ৩-শাবান-১৪৪৮ | |
| ১৩-জানুয়ারি-২০২৭ | বুধবার | ৪-শাবান-১৪৪৮ | |
| ১৪-জানুয়ারি-২০২৭ | বৃহস্পতিবার | ৫-শাবান-১৪৪৮ | |
| ১৫-জানুয়ারি-২০২৭ | শুক্রবার | ৬-শাবান-১৪৪৮ | |
| ১৬-জানুয়ারি-২০২৭ | শনিবার | ৭-শাবান-১৪৪৮ | |
| ১৭-জানুয়ারি-২০২৭ | রবিবার | ৮-শাবান-১৪৪৮ | |
| ১৮-জানুয়ারি-২০২৭ | সোমবার | ৯-শাবান-১৪৪৮ | |
| ১৯-জানুয়ারি-২০২৭ | মঙ্গলবার | ১০-শাবান-১৪৪৮ | |
| ২০-জানুয়ারি-২০২৭ | বুধবার | ১১-শাবান-১৪৪৮ | |
| ২১-জানুয়ারি-২০২৭ | বৃহস্পতিবার | ১২-শাবান-১৪৪৮ | |
| ২২-জানুয়ারি-২০২৭ | শুক্রবার | ১৩-শাবান-১৪৪৮ | আইয়ামুল বিজ-এর রোজা |
| ২৩-জানুয়ারি-২০২৭ | শনিবার | ১৪-শাবান-১৪৪৮ | আইয়ামুল বিজ-এর রোজা |
| ২৪-জানুয়ারি-২০২৭ | রবিবার | ১৫-শাবান-১৪৪৮ | আইয়ামুল বিজ-এর রোজা, নিস্ফু শাবান |
| ২৫-জানুয়ারি-২০২৭ | সোমবার | ১৬-শাবান-১৪৪৮ | |
| ২৬-জানুয়ারি-২০২৭ | মঙ্গলবার | ১৭-শাবান-১৪৪৮ | |
| ২৭-জানুয়ারি-২০২৭ | বুধবার | ১৮-শাবান-১৪৪৮ | |
| ২৮-জানুয়ারি-২০২৭ | বৃহস্পতিবার | ১৯-শাবান-১৪৪৮ | |
| ২৯-জানুয়ারি-২০২৭ | শুক্রবার | ২০-শাবান-১৪৪৮ | |
| ৩০-জানুয়ারি-২০২৭ | শনিবার | ২১-শাবান-১৪৪৮ | |
| ৩১-জানুয়ারি-২০২৭ | রবিবার | ২২-শাবান-১৪৪৮ |
ফেব্রুয়ারি-২০২৭ রমজানের ক্যালেন্ডার ২০২৭- রমজান মাস
আরবি মাসের মধ্যে রমজান মাস হচ্ছে নবম মাস। এই মাসকে সব মাসের থেকে বেশি সম্মানিত ও মর্যাদাপূর্ণ মাস বলা হয়। রমজান মাসে পবিত্র কোরআন মাজীদ নাযিল হয়েছে বিধায় এই মাসকে কুরআন নাযিলের মাস বলে আখ্যায়িত করা হয়। মহান আল্লাহ তায়ালা পবিত্র এই মাসে সবচেয়ে বেশি রহমত, মাগফিরাত, নাজাত দান করেন।
ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম একটি স্তম্ভ হল রোজা। আল্লাহ তাআলা পবিত্র রমজান মাসের রোজা সকল প্রাপ্তবয়স্ক মুসলিম নর-নারীর জন্য ফরজ করেছেন। কারণ রোজার পালনের মাধ্যমে তাকওয়া বৃদ্ধির সাথে সাথে একজন মানুষকে আত্মসংযম করে তোলে। কারণ রোজা এমন একটি ইবাদত যার প্রতিদান স্বয়ং আল্লাহ নিজে দান করবেন।
হাদিসে উল্লেখ আছে, পবিত্র রমজান মাসে জান্নাতের সব কয়টি দরজা খুলে দেওয়া হয় এবং জাহান্নামের সব দরজা বন্ধ রাখা হয়। আরবি ১২ মাসের মধ্যে শুধুমাত্র এই রমজান মাসেই শয়তানকে লোহার শিকল দিয়ে আটকে রাখা হয়।
পবিত্র রমজান মাসের শেষ দশকের কোন একটি বিজোড় রজনীতে লাইলাতুল কদর (যা হাজার মাসের চেয়ে উত্তম) এমন একটি রাত রয়েছে। তাই আমাদের উচিত এই শেষ দশকের বিজোড় রাতগুলোতে বিশেষ করে বেশি বেশি নামাজ পড়া, কোরআন তেলাওয়াত, জিকির আজগার এবং ইস্তেগফার পড়া। এই রাত গুলোতেই আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার জন্য উপযুক্ত সময়। রমজান মাস হল ধৈর্য ও আত্মশুদ্ধির মাস, এই মাসে এবাদত বন্দেগী করার মাধ্যমে সহজে আল্লাহর নৈকট্য লাভ করা যায়।
ফেব্রুয়ারি- ২০২৭ মাসে আরবি (২৩ শাবান থেকে ২০ রমজান- ১৪৪৮)
| ইংরেজি তারিখ | বার | হিজরী তারিখ | আরবি বিশেষ দিবস |
|---|---|---|---|
| ১-ফেব্রুয়ারি-২০২৭ | সোমবার | ২৩-শাবান-১৪৪৮ | |
| ২-ফেব্রুয়ারি-২০২৭ | মঙ্গলবার | ২৪-শাবান-১৪৪৮ | |
| ৩-ফেব্রুয়ারি-২০২৭ | বুধবার | ২৫-শাবান-১৪৪৮ | |
| ৪-ফেব্রুয়ারি-২০২৭ | বৃহস্পতিবার | ২৬-শাবান-১৪৪৮ | |
| ৫-ফেব্রুয়ারি-২০২৭ | শুক্রবার | ২৭-শাবান-১৪৪৮ | |
| ৬-ফেব্রুয়ারি-২০২৭ | শনিবার | ২৮-শাবান-১৪৪৮ | |
| ৭-ফেব্রুয়ারি-২০২৭ | রবিবার | ২৯-শাবান-১৪৪৮ | |
| ৮-ফেব্রুয়ারি-২০২৭ | সোমবার | ৩০-শাবান-১৪৪৮ | |
| ৯-ফেব্রুয়ারি-২০২৭ | মঙ্গলবার | ১-রমজান-১৪৪৮ | রমজান মাস শুরু, প্রথম রোজা |
| ১০-ফেব্রুয়ারি-২০২৭ | বুধবার | ২-রমজান-১৪৪৮ | |
| ১১-ফেব্রুয়ারি-২০২৭ | বৃহস্পতিবার | ৩-রমজান-১৪৪৮ | |
| ১২-ফেব্রুয়ারি-২০২৭ | শুক্রবার | ৪-রমজান-১৪৪৮ | |
| ১৩-ফেব্রুয়ারি-২০২৭ | শনিবার | ৫-রমজান-১৪৪৮ | |
| ১৪-ফেব্রুয়ারি-২০২৭ | রবিবার | ৬-রমজান-১৪৪৮ | |
| ১৫-ফেব্রুয়ারি-২০২৭ | সোমবার | ৭-রমজান-১৪৪৮ | |
| ১৬-ফেব্রুয়ারি-২০২৭ | মঙ্গলবার | ৮-রমজান-১৪৪৮ | |
| ১৭-ফেব্রুয়ারি-২০২৭ | বুধবার | ৯-রমজান-১৪৪৮ | |
| ১৮-ফেব্রুয়ারি-২০২৭ | বৃহস্পতিবার | ১০-রমজান-১৪৪৮ | |
| ১৯-ফেব্রুয়ারি-২০২৭ | শুক্রবার | ১১-রমজান-১৪৪৮ | |
| ২০-ফেব্রুয়ারি-২০২৭ | শনিবার | ১২-রমজান-১৪৪৮ | |
| ২১-ফেব্রুয়ারি-২০২৭ | রবিবার | ১৩-রমজান-১৪৪৮ | |
| ২২-ফেব্রুয়ারি-২০২৭ | সোমবার | ১৪-রমজান-১৪৪৮ | |
| ২৩-ফেব্রুয়ারি-২০২৭ | মঙ্গলবার | ১৫-রমজান-১৪৪৮ | |
| ২৪-ফেব্রুয়ারি-২০২৭ | বুধবার | ১৬-রমজান-১৪৪৮ | |
| ২৫-ফেব্রুয়ারি-২০২৭ | বৃহস্পতিবার | ১৭-রমজান-১৪৪৮ | নুজুল-আল-কোরান,ঐতিহাসিক বদর দিবস |
| ২৬-ফেব্রুয়ারি-২০২৭ | শুক্রবার | ১৮-রমজান-১৪৪৮ | |
| ২৭-ফেব্রুয়ারি-২০২৭ | শনিবার | ১৯-রমজান-১৪৪৮ | |
| ২৮-ফেব্রুয়ারি-২০২৭ | রবিবার | ২০-রমজান-১৪৪৮ |
মার্চ-২০২৭ শাওয়াল মাস কবে এবং এর রোজার ফজিলত- শাওয়াল মাস
শাওয়াল মাস হল আরবি মাসের ক্যালেন্ডারের এর দশম মাস। পবিত্র রমজান মাসের রোজা শেষে ঈদুল ফিতরের আনন্দ পালনের মাধ্যমে এই মাস শুরু হয়। শাওয়াল মাসের সবচেয়ে বড় ফজিলত হলো, রমজান মাসের ফরজ রোজা পালনের পর, শাওয়াল মাসের ছয়টি রোজা রাখলে সারা বছর নফল রোজা রাখার সাওয়াব অর্জন করা যায়।
মহানবী রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, "যে ব্যক্তি রমজান মাসের সিয়াম পালন করল, অতঃপর শাওয়াল মাসেও ৬টি সিয়াম পালন করল, সে যেন সারা বছরই সিয়াম পালন করল" (সহিহ মুসলিম)। অর্থাৎ রমজান মাসের ৩০টি রোজার সাথে শাওয়াল মাসের ৬ টি রোজা যুক্ত হয়ে, মোট ৩৬০ দিন রোজা রাখার সাওয়াব পাওয়া যায়।
হযরত মুহাম্মদ (সাঃ) জাহেলিয়াতের যুগের কুসংস্কার ভেঙে হযরত আয়েশা (রাঃ) কে এই শাওয়াল মাসে বিবাহ করেছিলেন। তাই এই মাসে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া সুন্নাত এর অন্তর্ভুক্ত। তাছাড়াও শাওয়াল মাসের ছয়টি রোজা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি অন্যতম মাধ্যম এবং রমজান মাস পরবর্তী এবাদতের ধারাবাহিকতা বজায় রাখার জন্য সহায়ক হিসেবে কাজ করে। শাওয়াল মাসের ছয়টি রোজা কিয়ামতের দিন রমজানের ফরজ রোজার কমতি ও ত্রুটি গুলো পূরণে ভূমিকা পালন করবে।
মার্চ- ২০২৭ মাসে আরবি (২১ রমজান থেকে ২২ শাওয়াল- ১৪৪৮)
| ইংরেজি তারিখ | বার | হিজরী তারিখ | আরবি বিশেষ দিবস |
|---|---|---|---|
| ১-মার্চ-২০২৭ | সোমবার | ২১-রমজান-১৪৪৮ | বিজোড় রাত, আলী(রাঃ) এর শাহাদাত |
| ২-মার্চ-২০২৭ | মঙ্গলবার | ২২-রমজান-১৪৪৮ | রমজানের শেষ ১০ দিন |
| ৩-মার্চ-২০২৭ | বুধবার | ২৩-রমজান-১৪৪৮ | রমজানের শেষ ১০ দিন (বিজোড় রাত) |
| ৪-মার্চ-২০২৭ | বৃহস্পতিবার | ২৪-রমজান-১৪৪৮ | রমজানের শেষ ১০ দিন |
| ৫-মার্চ-২০২৭ | শুক্রবার | ২৫-রমজান-১৪৪৮ | রমজানের শেষ ১০ দিন (বিজোড় রাত) |
| ৬-মার্চ-২০২৭ | শনিবার | ২৬-রমজান-১৪৪৮ | রমজানের শেষ ১০ দিন |
| ৭-মার্চ-২০২৭ | রবিবার | ২৭-রমজান-১৪৪৮ | লাইলাতুল কদর |
| ৮-মার্চ-২০২৭ | সোমবার | ২৮-রমজান-১৪৪৮ | রমজানের শেষ ১০ দিন |
| ৯-মার্চ-২০২৭ | মঙ্গলবার | ২৯-রমজান-১৪৪৮ | রমজানের শেষ ১০ দিন (বিজোড় রাত) |
| ১০-মার্চ-২০২৭ | বুধবার | ১-শাওয়াল-১৪৪৮ | শাওয়াল মাস শুরু, ঈদুল ফিতর |
| ১১-মার্চ-২০২৭ | বৃহস্পতিবার | ২-শাওয়াল-১৪৪৮ | |
| ১২-মার্চ-২০২৭ | শুক্রবার | ৩-শাওয়াল-১৪৪৮ | |
| ১৩-মার্চ-২০২৭ | শনিবার | ৪-শাওয়াল-১৪৪৮ | |
| ১৪-মার্চ-২০২৭ | রবিবার | ৫-শাওয়াল-১৪৪৮ | |
| ১৫-মার্চ-২০২৭ | সোমবার | ৬-শাওয়াল-১৪৪৮ | |
| ১৬-মার্চ-২০২৭ | মঙ্গলবার | ৭-শাওয়াল-১৪৪৮ | |
| ১৭-মার্চ-২০২৭ | বুধবার | ৮-শাওয়াল-১৪৪৮ | |
| ১৮-মার্চ-২০২৭ | বৃহস্পতিবার | ৯-শাওয়াল-১৪৪৮ | |
| ১৯-মার্চ-২০২৭ | শুক্রবার | ১০-শাওয়াল-১৪৪৮ | |
| ২০-মার্চ-২০২৭ | শনিবার | ১১-শাওয়াল-১৪৪৮ | |
| ২১-মার্চ-২০২৭ | রবিবার | ১২-শাওয়াল-১৪৪৮ | |
| ২২-মার্চ-২০২৭ | সোমবার | ১৩-শাওয়াল-১৪৪৮ | আইয়ামুল বিজ-এর রোজা |
| ২৩-মার্চ-২০২৭ | মঙ্গলবার | ১৪-শাওয়াল-১৪৪৮ | আইয়ামুল বিজ-এর রোজা |
| ২৪-মার্চ-২০২৭ | বুধবার | ১৫-শাওয়াল-১৪৪৮ | আইয়ামুল বিজ-এর রোজা |
| ২৫-মার্চ-২০২৭ | বৃহস্পতিবার | ১৬-শাওয়াল-১৪৪৮ | |
| ২৬-মার্চ-২০২৭ | শুক্রবার | ১৭-শাওয়াল-১৪৪৮ | |
| ২৭-মার্চ-২০২৭ | শনিবার | ১৮-শাওয়াল-১৪৪৮ | |
| ২৮-মার্চ-২০২৭ | রবিবার | ১৯-শাওয়াল-১৪৪৮ | |
| ২৯-মার্চ-২০২৭ | সোমবার | ২০-শাওয়াল-১৪৪৮ | |
| ৩০-মার্চ-২০২৭ | মঙ্গলবার | ২১-শাওয়াল-১৪৪৮ | |
| ৩১-মার্চ-২০২৭ | বুধবার | ২২-শাওয়াল-১৪৪৮ |
এপ্রিল-২০২৭ জিলকদ মাসের গুরুত্ব ও করণীয় কাজ সমূহ-জিলকদ মাস
আরবি মাসের ক্যালেন্ডার এ জ্বিলকদ ১১তম এবং চারটি হারাম মাসের মধ্যে অন্যতম একটি মাস। এই মাসকে হজ্জের প্রস্তুতির মাস বলা হয় কারণ এটি হজ্জ সময় কালের তিন (শাওয়াল, জিলকদ, জিলহজ্জ) মাসের মধ্যে দ্বিতীয় মাস। পবিত্র জ্বিলকদ মাসে সকল প্রকার যুদ্ধবিগ্রহ হারাম অর্থাৎ নিষিদ্ধ করা হয়েছে। অন্যদিকে এই মাসে নেক আমল করলে অনেক বেশি সাওয়াব পাওয়া যায়।
আমাদের নবী হযরত মুহাম্মদ (সাঃ) পবিত্র জ্বিলকদ মাসেই ওমরা হজ্জ গুলো সম্পূর্ণ করতেন। এই মাসেই হুদাইবিয়ার সন্ধি এবং বায়াতে রিদওয়ান অর্থাৎ নবী সাঃ এর হাতে আনুগত্যের শপথ সংঘটিত হয়েছিল।
জ্বিলকদ শব্দের বাংলা অর্থ বসা বা বিশ্রাম নেওয়া। রমজান ও শাওয়াল মাসের অনেক বেশি ইবাদতের পর হজ্জ ও কোরবানির প্রস্তুতির জন্য এই মাসে শরীরকে বিশ্রাম দেওয়ার যথেষ্ট সুযোগ থাকে। যেহেতু কোরআন মাজিদে বর্ণিত চারটি হারাম মাসের মধ্যে জিলকদ মাস একটি। তাই এই মাসে খারাপ কাজ অর্থাৎ গুনাহ থেকে বিরত থাকা এবং অনেক বেশি নেক আমল করা অত্যন্ত জরুরি।
জ্বিলকদ মাসে গুনাহ থেকে নিজেকে বিরত রাখা, বেশি বেশি ইবাদত ও কোরআন তেলাওয়াত করা, হজ্জের প্রস্তুতি নেওয়া ও হজ্জ যাত্রীদের সহায়তা করা এবং জ্বিলকদের ১৩, ১৪, ১৫ তারিখে আইয়ামে বিজের রোজা রাখা গুরুত্বপূর্ণ এবাদত। তবে এই মাসে নির্দিষ্ট দিনে বিশেষ নামাজের কোন হাদিস নেই তাই আমাদেরকে হাদিস ও সুন্নাহর আলোকে এবাদত বন্দেগী করতে হবে।
এপ্রিল- ২০২৭ মাসে আরবি (২৩ শাওয়াল থেকে ২২ জ্বিলকদ- ১৪৪৮)
| ইংরেজি তারিখ | বার | হিজরী তারিখ | আরবি বিশেষ দিবস |
|---|---|---|---|
| ১-এপ্রিল-২০২৭ | বৃহস্পতিবার | ২৩-শাওয়াল-১৪৪৮ | |
| ২-এপ্রিল-২০২৭ | শুক্রবার | ২৪-শাওয়াল-১৪৪৮ | |
| ৩-এপ্রিল-২০২৭ | শনিবার | ২৫-শাওয়াল-১৪৪৮ | |
| ৪-এপ্রিল-২০২৭ | রবিবার | ২৬-শাওয়াল-১৪৪৮ | |
| ৫-এপ্রিল-২০২৭ | সোমবার | ২৭-শাওয়াল-১৪৪৮ | |
| ৬-এপ্রিল-২০২৭ | মঙ্গলবার | ২৮-শাওয়াল-১৪৪৮ | |
| ৭-এপ্রিল-২০২৭ | বুধবার | ২৯-শাওয়াল-১৪৪৮ | |
| ৮-এপ্রিল-২০২৭ | বৃহস্পতিবার | ৩০-শাওয়াল-১৪৪৮ | |
| ৯-এপ্রিল-২০২৭ | শুক্রবার | ১-জ্বিলকদ-১৪৪৮ | জ্বিলকদ মাস শুর |
| ১০-এপ্রিল-২০২৭ | শনিবার | ২-জ্বিলকদ-১৪৪৮ | |
| ১১-এপ্রিল-২০২৭ | রবিবার | ৩-জ্বিলকদ-১৪৪৮ | |
| ১২-এপ্রিল-২০২৭ | সোমবার | ৪-জ্বিলকদ-১৪৪৮ | |
| ১৩-এপ্রিল-২০২৭ | মঙ্গলবার | ৫-জ্বিলকদ-১৪৪৮ | |
| ১৪-এপ্রিল-২০২৭ | বুধবার | ৬-জ্বিলকদ-১৪৪৮ | |
| ১৫-এপ্রিল-২০২৭ | বৃহস্পতিবার | ৭-জ্বিলকদ-১৪৪৮ | |
| ১৬-এপ্রিল-২০২৭ | শুক্রবার | ৮-জ্বিলকদ-১৪৪৮ | |
| ১৭-এপ্রিল-২০২৭ | শনিবার | ৯-জ্বিলকদ-১৪৪৮ | |
| ১৮-এপ্রিল-২০২৭ | রবিবার | ১০-জ্বিলকদ-১৪৪৮ | |
| ১৯-এপ্রিল-২০২৭ | সোমবার | ১১-জ্বিলকদ-১৪৪৮ | |
| ২০-এপ্রিল-২০২৭ | মঙ্গলবার | ১২-জ্বিলকদ-১৪৪৮ | |
| ২১-এপ্রিল-২০২৭ | বুধবার | ১৩-জ্বিলকদ-১৪৪৮ | আইয়ামুল বিজ-এর রোজা |
| ২২-এপ্রিল-২০২৭ | বৃহস্পতিবার | ১৪-জ্বিলকদ-১৪৪৮ | আইয়ামুল বিজ-এর রোজা |
| ২৩-এপ্রিল-২০২৭ | শুক্রবার | ১৫-জ্বিলকদ-১৪৪৮ | আইয়ামুল বিজ-এর রোজা |
| ২৪-এপ্রিল-২০২৭ | শনিবার | ১৬-জ্বিলকদ-১৪৪৮ | |
| ২৫-এপ্রিল-২০২৭ | রবিবার | ১৭-জ্বিলকদ-১৪৪৮ | |
| ২৬-এপ্রিল-২০২৭ | সোমবার | ১৮-জ্বিলকদ-১৪৪৮ | |
| ২৭-এপ্রিল-২০২৭ | মঙ্গলবার | ১৯-জ্বিলকদ-১৪৪৮ | |
| ২৮-এপ্রিল-২০২৭ | বুধবার | ২০-জ্বিলকদ-১৪৪৮ | |
| ২৯-এপ্রিল-২০২৭ | বৃহস্পতিবার | ২১-জ্বিলকদ-১৪৪৮ | |
| ৩০-এপ্রিল-২০২৭ | শুক্রবার | ২২-জ্বিলকদ-১৪৪৮ |
মে-২০২৭ জিলহজ মাস কবে এবং এর বিশেষ দিবস সমূহ- জিলহজ মাস
হিজরী মাসের ক্যালেন্ডার এ জিলহজ্জ মাস হল ১২ তম এবং বছরের শেষ মাস। জিলহজ্জ মাস বছরের অন্যান্য মাসের মধ্যে অন্যতম সম্মানিত এবং ফজিলত পূর্ণ মাস। এই মাসের প্রথম ১০ দিনের ইবাদত আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় এবং গ্রহণযোগ্য। কারণ এই সময়টাতে ইসলামের চতুর্থ স্তম্ভ হজ্জ এবং কোরবানির মত গুরুত্বপূর্ণ ইবাদত সম্পাদিত হয়।
এছাড়াও জিলহাজ্জ মাসের ৯ তারিখ ঐতিহাসিক আরাফা দিবস এবং ১০ তারিখ ঈদুল আযহা হওয়ায় এই মাসটি বিশেষ গুরুত্ব বহন করে।
হাদিসের বর্ণনা অনুযায়ী জিলহজ্জ মাসের প্রথম ১০ দিন, বছরের অন্যান্য দিনের থেকে বেশি গুরুত্বপূর্ণ। তাই এই দিনগুলোতে ইবাদত করলে বহুগুনে সাওয়াব পাওয়া যায়।
আল্লাহতালা পবিত্র কোরআন মাজিদের সূরা ফজরে, এই দশ রাতের শপথ করেছে যা এই মাসের মহত্ব ঘোষণা করে।
৯ই জিলহজ্জ (আরাফার দিন) আল্লাহ তায়ালা সবচেয়ে বেশি বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। আরাফার দিনের রোজা পূর্বের এবং পরের এক বছরের গুনাহের কাফফারা স্বরূপ ধরা হয়। মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) জিলহজ মাসের এই দিনগুলোতে বেশি বেশি তাকবির (আল্লাহু আকবার), তাহলিল (লা ইলাহা ইল্লাল্লাহ) ও তাহমীদ (আলহামদুলিল্লাহ) পাঠ করতে নির্দেশ দিয়েছেন।
মে- ২০২৭ মাসে আরবি (২৩ জ্বিলকদ থেকে ২৪ জিলহজ্জ- ১৪৪৮)
| ইংরেজি তারিখ | বার | হিজরী তারিখ | আরবি বিশেষ দিবস |
|---|---|---|---|
| ১-মে-২০২৭ | বৃহস্পতিবার | ২৩-জ্বিলকদ-১৪৪৮ | |
| ২-মে-২০২৭ | রবিবার | ২৪-জ্বিলকদ-১৪৪৮ | |
| ৩-মে-২০২৭ | সোমবার | ২৫-জ্বিলকদ-১৪৪৮ | |
| ৪-মে-২০২৭ | মঙ্গলবার | ২৬-জ্বিলকদ-১৪৪৮ | |
| ৫-মে-২০২৭ | বুধবার | ২৭-জ্বিলকদ-১৪৪৮ | |
| ৬-মে-২০২৭ | বৃহস্পতিবার | ২৮-জ্বিলকদ-১৪৪৮ | |
| ৭-মে-২০২৭ | শুক্রবার | ২৯-জ্বিলকদ-১৪৪৮ | |
| ৮-মে-২০২৭ | শনিবার | ১-জ্বিলহজ্জ-১৪৪৮ | জ্বিলহজ্জ মাস শুরু |
| ৯-মে-২০২৭ | রবিবার | ২-জ্বিলহজ্জ-১৪৪৮ | |
| ১০-মে-২০২৭ | সোমবার | ৩-জ্বিলহজ্জ-১৪৪৮ | |
| ১১-মে-২০২৭ | মঙ্গলবার | ৪-জ্বিলহজ্জ-১৪৪৮ | |
| ১২-মে-২০২৭ | বুধবার | ৫-জ্বিলহজ্জ-১৪৪৮ | |
| ১৩-মে-২০২৭ | বৃহস্পতিবার | ৬-জ্বিলহজ্জ-১৪৪৮ | |
| ১৪-মে-২০২৭ | শুক্রবার | ৭-জ্বিলহজ্জ-১৪৪৮ | |
| ১৫-মে-২০২৭ | শনিবার | ৮-জ্বিলহজ্জ-১৪৪৮ | |
| ১৬-মে-২০২৭ | রবিবার | ৯-জ্বিলহজ্জ-১৪৪৮ | আরাফায় উকুফ |
| ১৭-মে-২০২৭ | সোমবার | ১০-জ্বিলহজ্জ-১৪৪৮ | ঈদুল আযহা |
| ১৮-মে-২০২৭ | মঙ্গলবার | ১১-জ্বিলহজ্জ-১৪৪৮ | তাসরিকের দিন |
| ১৯-মে-২০২৭ | বুধবার | ১২-জ্বিলহজ্জ-১৪৪৮ | তাসরিকের দিন |
| ২০-মে-২০২৭ | বৃহস্পতিবার | ১৩-জ্বিলহজ্জ-১৪৪৮ | তাসরিকের দিন, আইয়ামুল বিজ-এর রোজা |
| ২১-মে-২০২৭ | শুক্রবার | ১৪-জ্বিলহজ্জ-১৪৪৮ | আইয়ামুল বিজ-এর রোজা |
| ২২-মে-২০২৭ | শনিবার | ১৫-জ্বিলহজ্জ-১৪৪৮ | আইয়ামুল বিজ-এর রোজা |
| ২৩-মে-২০২৭ | রবিবার | ১৬-জ্বিলহজ্জ-১৪৪৮ | |
| ২৪-মে-২০২৭ | সোমবার | ১৭-জ্বিলহজ্জ-১৪৪৮ | |
| ২৫-মে-২০২৭ | মঙ্গলবার | ১৮-জ্বিলহজ্জ-১৪৪৮ | |
| ২৬-মে-২০২৭ | বুধবার | ১৯-জ্বিলহজ্জ-১৪৪৮ | |
| ২৭-মে-২০২৭ | বৃহস্পতিবার | ২০-জ্বিলহজ্জ-১৪৪৮ | |
| ২৮-মে-২০২৭ | শুক্রবার | ২১-জ্বিলহজ্জ-১৪৪৮ | |
| ২৯-মে-২০২৭ | শনিবার | ২২-জ্বিলহজ্জ-১৪৪৮ | |
| ৩০-মে-২০২৭ | রবিবার | ২৩-জ্বিলহজ্জ-১৪৪৮ | |
| ৩১-মে-২০২৭ | সোমবার | ২৪-জ্বিলহজ্জ-১৪৪৮ |
জুন-২০২৭ আরবি মাসের প্রথম দিন কবে- মহররম মাস
আরবি মাসের ক্যালেন্ডারে প্রথম এবং অন্যতম সম্মানিত মাস হল মহররম। পবিত্র কোরআন মাজিদে ঘোষিত চারটি মাসের মধ্যে এটি একটি। এই মাসকে হাদিসে আল্লাহর মাস বলা হয়, এই মাসে যুদ্ধ বিগ্রহ হারাম এবং ইবাদতের অনেক বেশি সাওয়াব পাওয়া যায়। মহররম মাসের ১০ তারিখ অর্থাৎ পবিত্র আশুরা বিশেষ গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিনে মুসলিম উম্মাহ রোজা রাখা, তাওবা করা এবং পরিবারের সদস্যদের জন্য ব্যয়ের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনে সতেষ্ট হয়ে থাকে ।
মহান আল্লাহ তায়ালা নিজে এই মাসকে আরবাতুন হুরুম অর্থাৎ পবিত্র মাস হিসেবে ঘোষণা করেছেন। এছাড়াও হাদিসে মহররম মাস কে শাহরুল্লাহ “আল্লাহর মাস” হিসেবে অভিহিত করা হয়। তাই এই মাসে আমাদেরকে সকল ধরনের খারাপ ও অন্যায় কাজ থেকে দূরে থাকা এবং বেশি বেশি ভালো কাজ ও এবাদত বন্দেগী করা উচিত।
পবিত্র রমজান মাসের ফরজ রোজার পর বিশেষ গুরুত্বপূর্ণ রোজা হল মহররম মাসের আশুরার রোজা। ১০ ই মহররম (পবিত্র আশুরা) ও এর আগে এবং পরে দিন অর্থাৎ ৯ এবং ১১ তারিখে রোজা রাখা সুন্নত।
আশুরার দিনের রোজা পূর্ববর্তী এক বছরের গুনাহের কাফফারা ও মাফ হিসেবে গণ্য করা হয়।
এই মাসে মহান আল্লাহ তায়ালা, হযরত মুসা (আঃ) ও তাঁর অনুসারীদের ফেরাউনের হাত থেকে মুক্তি দিয়েছিলেন এবং আশুরার দিনটি কারবালার প্রান্তরে ইমাম হাসান এবং হোসাইন এর বিয়োগান্তক ঘটনার স্মারক।
জুন- ২০২৭ মাসে আরবি (২৫ জ্বিলহজ্জ থেকে ২৪ মহররম (১৪৪৮-১৪৪৯)
| ইংরেজি তারিখ | বার | হিজরী তারিখ | আরবি বিশেষ দিবস |
|---|---|---|---|
| ১-জুন-২০২৭ | মঙ্গলবার | ২৫-জ্বিলহজ্জ-১৪৪৮ | |
| ২-জুন-২০২৭ | বুধবার | ২৬-জ্বিলহজ্জ-১৪৪৮ | |
| ৩-জুন-২০২৭ | বৃহস্পতিবার | ২৭-জ্বিলহজ্জ-১৪৪৮ | |
| ৪-জুন-২০২৭ | শুক্রবার | ২৮-জ্বিলহজ্জ-১৪৪৮ | |
| ৫-জুন-২০২৭ | শনিবার | ২৯-জ্বিলহজ্জ-১৪৪৮ | |
| ৬-জুন-২০২৭ | রবিবার | ৩০-জ্বিলহজ্জ-১৪৪৮ | |
| ৭-জুন-২০২৭ | সোমবার | ১-মহররম-১৪৪৯ | মহররম মাস শুরু, আরবি নববর্ষ |
| ৮-জুন-২০২৭ | মঙ্গলবার | ২-মহররম-১৪৪৯ | |
| ৯-জুন-২০২৭ | বুধবার | ৩-মহররম-১৪৪৯ | |
| ১০-জুন-২০২৭ | বৃহস্পতিবার | ৪-মহররম-১৪৪৯ | |
| ১১-জুন-২০২৭ | শুক্রবার | ৫-মহররম-১৪৪৯ | |
| ১২-জুন-২০২৭ | শনিবার | ৬-মহররম-১৪৪৯ | |
| ১৩-জুন-২০২৭ | রবিবার | ৭-মহররম-১৪৪৯ | |
| ১৪-জুন-২০২৭ | সোমবার | ৮-মহররম-১৪৪৯ | |
| ১৫-জুন-২০২৭ | মঙ্গলবার | ৯-মহররম-১৪৪৯ | তাসুআ রোজা |
| ১৬-জুন-২০২৭ | বুধবার | ১০-মহররম-১৪৪৯ | আশুরার রোজা |
| ১৭-জুন-২০২৭ | বৃহস্পতিবার | ১১-মহররম-১৪৪৯ | |
| ১৮-জুন-২০২৭ | শুক্রবার | ১২-মহররম-১৪৪৯ | |
| ১৯-জুন-২০২৭ | শনিবার | ১৩-মহররম-১৪৪৯ | আইয়ামুল বিজ-এর রোজা |
| ২০-জুন-২০২৭ | রবিবার | ১৪-মহররম-১৪৪৯ | আইয়ামুল বিজ-এর রোজা |
| ২১-জুন-২০২৭ | সোমবার | ১৫-মহররম-১৪৪৯ | আইয়ামুল বিজ-এর রোজা |
| ২২-জুন-২০২৭ | মঙ্গলবার | ১৬-মহররম-১৪৪৯ | |
| ২৩-জুন-২০২৭ | বুধবার | ১৭-মহররম-১৪৪৯ | |
| ২৪-জুন-২০২৭ | বৃহস্পতিবার | ১৮-মহররম-১৪৪৯ | |
| ২৫-জুন-২০২৭ | শুক্রবার | ১৯-মহররম-১৪৪৯ | |
| ২৬-জুন-২০২৭ | শনিবার | ২০-মহররম-১৪৪৯ | |
| ২৭-জুন-২০২৭ | রবিবার | ২১-মহররম-১৪৪৯ | |
| ২৮-জুন-২০২৭ | সোমবার | ২২-মহররম-১৪৪৯ | |
| ২৯-জুন-২০২৭ | মঙ্গলবার | ২৩-মহররম-১৪৪৯ | |
| ৩০-জুন-২০২৭ | বুধবার | ২৪-মহররম-১৪৪৯ |
জুলাই-২০২৭ সফর মাসের গুরুত্ব ও ফজিলত- সফর মাস
আরবি মাসের ক্যালেন্ডার এ দ্বিতীয় মাস হল সফর। জাহেলিয়াতের যুগে এই মাসকে অশুভ এবং বালা-মুসিবতের মাস হিসেবে মনে করতো। কিন্তু ইসলাম ধর্ম এই কুসংস্কারকে তৎকালীন আরব সমাজ থেকে দূরীভূত করে। মূলত সফর মাস আল্লাহ তাআলারই একটি মাস এবং আরবি মাসের অন্যান্য মাসের মতোই এই মাসও বরকতময়। তাই এই মাসে বেশি বেশি নেক আমল ও আল্লাহর জিকির করে নৈকট্য লাভ করা যায়।
আরো পড়ুনঃ শবে কদরের রাতের গুরুত্ব ও ফজিলত
মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) বলেছেন, সফর মাসে অশুভ কোন কিছু নেই (সহীহ মুসলিম)। তাই এই মাসকে অশুভ বা বালা মুসিবতের মাস মনে করা শিরিক এবং অজ্ঞতার শামিল। বরং এই মাসে অসংখ্য নবীগণ আল্লাহর নেওয়া পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তাই এই মাস মমিনদের ধৈর্য ও আল্লাহর উপর ভরসা করতে শিক্ষা দেয়। সময় মহান আল্লাহ তায়ালার একটি বড় নেয়ামত, তাই কোন দিন বা মাসকে খারাপ মনে না করে প্রতিটা সময়কে ইবাদতের মাধ্যমে কাটানোর চেষ্টা করা উচিত।
যেহেতু ইসলাম এই মাসকে অশুভ মনে করার মিথ্যা কুসংস্কারকে দূর করেছে। তাই এই মাসেও অন্যান্য মাসের মত ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদত করা, কোরআন তেলাওয়াত ও জিকির করা এবং বেশি বেশি দান সদগা করার ফজিলত রয়েছে। অন্যান্য মাসের মতো সফর মাসের ১৩, ১৪ ও ১৫ তারিখে 'আইয়ামে বিজ' এর রোজা রাখা অত্যন্ত ফজিলতপূর্ণ।
জুলাই- ২০২৭ মাসে আরবি (২৫ মহররম থেকে ২৬ সফর-১৪৪৯)
| ইংরেজি তারিখ | বার | হিজরী তারিখ | আরবি বিশেষ দিবস |
|---|---|---|---|
| ১-জুলাই-২০২৭ | বৃহস্পতিবার | ২৫-মহররম-১৪৪৯ | |
| ২-জুলাই-২০২৭ | শুক্রবার | ২৬-মহররম-১৪৪৯ | |
| ৩-জুলাই-২০২৭ | শনিবার | ২৭-মহররম-১৪৪৯ | |
| ৪-জুলাই-২০২৭ | রবিবার | ২৮-মহররম-১৪৪৯ | |
| ৫-জুলাই-২০২৭ | সোমবার | ২৯-মহররম-১৪৪৯ | |
| ৬-জুলাই-২০২৭ | মঙ্গলবার | ১-সফর-১৪৪৯ | সফর মাস শুরু |
| ৭-জুলাই-২০২৭ | বুধবার | ২-সফর-১৪৪৯ | |
| ৮-জুলাই-২০২৭ | বৃহস্পতিবার | ৩-সফর-১৪৪৯ | |
| ৯-জুলাই-২০২৭ | শুক্রবার | ৪-সফর-১৪৪৯ | |
| ১০-জুলাই-২০২৭ | শনিবার | ৫-সফর-১৪৪৯ | |
| ১১-জুলাই-২০২৭ | রবিবার | ৬-সফর-১৪৪৯ | |
| ১২-জুলাই-২০২৭ | সোমবার | ৭-সফর-১৪৪৯ | |
| ১৩-জুলাই-২০২৭ | মঙ্গলবার | ৮-সফর-১৪৪৯ | |
| ১৪-জুলাই-২০২৭ | বুধবার | ৯-সফর-১৪৪৯ | |
| ১৫-জুলাই-২০২৭ | বৃহস্পতিবার | ১০-সফর-১৪৪৯ | |
| ১৬-জুলাই-২০২৭ | শুক্রবার | ১১-সফর-১৪৪৯ | |
| ১৭-জুলাই-২০২৭ | শনিবার | ১২-সফর-১৪৪৯ | |
| ১৮-জুলাই-২০২৭ | রবিবার | ১৩-সফর-১৪৪৯ | আইয়ামুল বিজ-এর রোজা |
| ১৯-জুলাই-২০২৭ | সোমবার | ১৪-সফর-১৪৪৯ | আইয়ামুল বিজ-এর রোজা |
| ২০-জুলাই-২০২৭ | মঙ্গলবার | ১৫-সফর-১৪৪৯ | আইয়ামুল বিজ-এর রোজা |
| ২১-জুলাই-২০২৭ | বুধবার | ১৬-সফর-১৪৪৯ | |
| ২২-জুলাই-২০২৭ | বৃহস্পতিবার | ১৭-সফর-১৪৪৯ | |
| ২৩-জুলাই-২০২৭ | শুক্রবার | ১৮-সফর-১৪৪৯ | |
| ২৪-জুলাই-২০২৭ | শনিবার | ১৯-সফর-১৪৪৯ | |
| ২৫-জুলাই-২০২৭ | রবিবার | ২০-সফর-১৪৪৯ | |
| ২৬-জুলাই-২০২৭ | সোমবার | ২১-সফর-১৪৪৯ | |
| ২৭-জুলাই-২০২৭ | মঙ্গলবার | ২২-সফর-১৪৪৯ | |
| ২৭-জুলাই-২০২৭ | বুধবার | ২৩-সফর-১৪৪৯ | |
| ২৯-জুলাই-২০২৭ | বৃহস্পতিবার | ২৪-সফর-১৪৪৯ | |
| ৩০-জুলাই-২০২৭ | শুক্রবার | ২৫-সফর-১৪৪৯ | |
| ৩১-জুলাই-২০২৭ | শনিবার | ২৬-সফর-১৪৪৯ |
আগস্ট-২০২৭ রবিউল আউয়াল মাসের গুরুত্ব ও ফজিলত- রবিউল আউয়াল মাস
আরবি ভাষার ক্যালেন্ডারে তৃতীয় মাস হল রবিউল আওয়াল। ইসলামের ইতিহাসে এই মাসের গুরুত্ব ও তাৎপর্য অনেক বেশি। কারণ এই রবিউল আউয়াল মাসে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এই পৃথিবীতে শুভ আগমন করেন এবং আবার একই দিনে ওফাত গ্রহণ করেন। অনেক আলেম এর মতে ফজিলত ও বরকতের দিক থেকে রমজান মাসের পরে রবিউল আউয়াল মাসের অবস্থান। এই মাসে সুন্নাত আমলের চর্চা করা, সিরাত পড়া, দান করা এবং রাসুলের প্রতি বেশি বেশি দরুদ পড়া উচিত।
মহানবী হযরত মুহাম্মদ (সাঃ), এই মাসে দুনিয়াতে আগমন করেন (জন্ম গ্রহন) বিধায় আল্লাহ তায়ালা এই মাসকে অনেক রহমত ও বরকতময় করেছেন। তাই রবিউল আউয়াল মাসে সিরাত চর্চার মাধ্যমে নবী করিম (সাঃ) এর জীবন ও আদর্শ অনুসরণ করে আমাদের ঈমানকে তাজা ও মজবুত করা যায়।
রবিউল আউয়াল মাসে বেশি বেশি দরুদ পড়া নবীর প্রতি ভালোবাসা ও সম্মানের নিদর্শন স্বরূপ।
এই মাসের মাধ্যমে আমাদের উচিত মহানবী (সাঃ) এর জীবন ও আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করা। তবে এই মাসে নির্দিষ্ট কোনো বিশেষ ইবাদত বা রোজার (আওয়ামি বিজের রোজা ছাড়া) শরিয়া ভিত্তিক দলিল নেই। তাই শরীয়ত বিরোধী কর্মকাণ্ড এবং বিদআত থেকে মুক্ত থাকতে হবে।
আগস্ট- ২০২৭ মাসে আরবি ( ২৭ সফর থেকে ২৮ রবিউল আউয়াল-১৪৪৯)
| ইংরেজি তারিখ | বার | হিজরী তারিখ | আরবি বিশেষ দিবস |
|---|---|---|---|
| ১-অগাষ্ট-২০২৭ | রবিবার | ২৭-সফর-১৪৪৯ | |
| ২-অগাষ্ট-২০২৭ | সোমবার | ২৮-সফর-১৪৪৯ | |
| ৩-অগাষ্ট-২০২৭ | মঙ্গলবার | ২৯-সফর-১৪৪৯ | |
| ৪-অগাষ্ট-২০২৭ | বুধবার | ১-রবিউল আউয়াল-১৪৪৯ | রবিউল আউয়াল মাস শুরু |
| ৫-অগাষ্ট-২০২৭ | বৃহস্পতিবার | ২-রবিউল আউয়াল-১৪৪৯ | |
| ৬-অগাষ্ট-২০২৭ | শুক্রবার | ৩-রবিউল আউয়াল-১৪৪৯ | |
| ৭-অগাষ্ট-২০২৭ | শনিবার | ৪-রবিউল আউয়াল-১৪৪৯ | |
| -অগাষ্ট-২০২৭ | রবিবার | ৫-রবিউল আউয়াল-১৪৪৯ | |
| ৯-অগাষ্ট-২০২৭ | সোমবার | ৬-রবিউল আউয়াল-১৪৪৯ | |
| ১০-অগাষ্ট-২০২৭ | মঙ্গলবার | ৭-রবিউল আউয়াল-১৪৪৯ | |
| ১১-অগাষ্ট-২০২৭ | বুধবার | ৮-রবিউল আউয়াল-১৪৪৯ | |
| ১২-অগাষ্ট-২০২৭ | বৃহস্পতিবার | ৯-রবিউল আউয়াল-১৪৪৯ | |
| ১৩-অগাষ্ট-২০২৭ | শুক্রবার | ১০-রবিউল আউয়াল-১৪৪৯ | |
| ১৪-অগাষ্ট-২০২৭ | শনিবার | ১১-রবিউল আউয়াল-১৪৪৯ | |
| ১৫-অগাষ্ট-২০২৭ | রবিবার | ১২-রবিউল আউয়াল-১৪৪৯ | মহানবী (সাঃ) এর জন্মদিন |
| ১৬-অগাষ্ট-২০২৭ | সোমবার | ১৩-রবিউল আউয়াল-১৪৪৯ | আইয়ামুল বিজ-এর রোজা |
| ১৭-অগাষ্ট-২০২৭ | মঙ্গলবার | ১৪-রবিউল আউয়াল-১৪৪৯ | আইয়ামুল বিজ-এর রোজা |
| ১৮-অগাষ্ট-২০২৭ | বুধবার | ১৫-রবিউল আউয়াল-১৪৪৯ | আইয়ামুল বিজ-এর রোজা |
| ১৯-অগাষ্ট-২০২৭ | বৃহস্পতিবার | ১৬-রবিউল আউয়াল-১৪৪৯ | |
| ২০-অগাষ্ট-২০২৭ | শুক্রবার | ১৭-রবিউল আউয়াল-১৪৪৯ | |
| ২১-অগাষ্ট-২০২৭ | শনিবার | ১৮-রবিউল আউয়াল-১৪৪৯ | |
| ২২-অগাষ্ট-২০২৭ | রবিবার | ১৯-রবিউল আউয়াল-১৪৪৯ | |
| ২৩-অগাষ্ট-২০২৭ | সোমবার | ২০-রবিউল আউয়াল-১৪৪৯ | |
| ২৪-অগাষ্ট-২০২৭ | মঙ্গলবার | ২১-রবিউল আউয়াল-১৪৪৯ | |
| ২৫-অগাষ্ট-২০২৭ | বুধবার | ২২-রবিউল আউয়াল-১৪৪৯ | |
| ২৬-অগাষ্ট-২০২৭ | বৃহস্পতিবার | ২৩-রবিউল আউয়াল-১৪৪৯ | |
| ২৭-অগাষ্ট-২০২৭ | শুক্রবার | ২৪-রবিউল আউয়াল-১৪৪৯ | |
| ২৭-অগাষ্ট-২০২৭ | শনিবার | ২৫-রবিউল আউয়াল-১৪৪৯ | |
| ২৯-অগাষ্ট-২০২৭ | রবিবার | ২৬-রবিউল আউয়াল-১৪৪৯ | |
| ৩০-অগাষ্ট-২০২৭ | সোমবার | ২৭-রবিউল আউয়াল-১৪৪৯ | |
| ৩১-অগাষ্ট-২০২৭ | মঙ্গলবার | ২৮-রবিউল আউয়াল-১৪৪৯ |
সেপ্টেম্বর-২০২৭ রবিউস সামি মাসের দোয়া ও ফজিলত- রবিউস সামি মাস
রবিউস সানি বা রবিউল আখির আরবি মাসের ক্যালেন্ডার চতুর্থ মাস। কোরআন ও হাদিসে এই মাসে বিশেষ কোনো ইবাদত বা আমলের কথা উল্লেখ না থাকলেও বেশি বেশি নফল ইবাদত করা, রোজা রাখা, তাওবা-ইস্তেগফার করা, দান সদকা করা এবং নবীর প্রতি দরুদ পড়ার মাধ্যমে আল্লাহর নৈকট লাভ করা যায়। এই মাস আত্মশুদ্ধি এবং ইবাদতের মাধ্যমে জীবনকে সাজানোর মাস।
রবিউস সানি মাসের সাধারণ আমলের মধ্যে প্রতি সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবারে নফল রোজা করা, মাসের ১৩, ১৪, ১৫ তারিখে আইয়ামে বীজ এর রোজা রাখা গুরুত্বপূর্ণ ইবাদত। এই মাসের ১১ তারিখে বড়পীর আব্দুল কাদের জিলানী (রহঃ) এর ওফাত দিবস, যা উপমহাদেশে 'ফাতেহা-ই-ইয়াজদাহম' নামে পরিচিত উপলক্ষে তার রুহের মাগফিরাতের জন্য দোয়া ও দান সদ্গা করা হয়।
সেপ্টেম্বর- ২০২৭ মাসে আরবি (২৯ রবিউল আউয়াল থেকে ২৮ রবিউস সানি- ১৪৪৯)
| ইংরেজি তারিখ | বার | হিজরী তারিখ | আরবি বিশেষ দিবস |
|---|---|---|---|
| ১-সেপ্টেম্বর-২০২৭ | বুধবার | ২৯-রবিউল আউয়াল-১৪৪৯ | |
| ২-সেপ্টেম্বর-২০২৭ | বৃহস্পতিবার | ৩০-রবিউল আউয়াল-১৪৪৯ | |
| ৩-সেপ্টেম্বর-২০২৭ | শুক্রবার | ১-রবিউস সানি-১৪৪৯ | রবিউস সানি মাস শুরু |
| ৪-সেপ্টেম্বর-২০২৭ | শনিবার | ২-রবিউস সানি-১৪৪৯ | |
| ৫-সেপ্টেম্বর-২০২৭ | রবিবার | ৩-রবিউস সানি-১৪৪৯ | |
| ৬-সেপ্টেম্বর-২০২৭ | সোমবার | ৪-রবিউস সানি-১৪৪৯ | |
| ৭-সেপ্টেম্বর-২০২৭ | মঙ্গলবার | ৫-রবিউস সানি-১৪৪৯ | |
| ৮-সেপ্টেম্বর-২০২৭ | বুধবার | ৬-রবিউস সানি-১৪৪৯ | |
| ৯-সেপ্টেম্বর-২০২৭ | বৃহস্পতিবার | ৭-রবিউস সানি-১৪৪৯ | |
| ১০-সেপ্টেম্বর-২০২৭ | শুক্রবার | ৮-রবিউস সানি-১৪৪৯ | |
| ১১-সেপ্টেম্বর-২০২৭ | শনিবার | ৯-রবিউস সানি-১৪৪৯ | |
| ১২-সেপ্টেম্বর-২০২৭ | রবিবার | ১০-রবিউস সানি-১৪৪৯ | |
| ১৩-সেপ্টেম্বর-২০২৭ | সোমবার | ১১-রবিউস সানি-১৪৪৯ | আঃ কাদের জিলানী (রাঃ) এর ওফাত |
| ১৪-সেপ্টেম্বর-২০২৭ | মঙ্গলবার | ১২-রবিউস সানি-১৪৪৯ | |
| ১৫-সেপ্টেম্বর-২০২৭ | বুধবার | ১৩-রবিউস সানি-১৪৪৯ | আইয়ামুল বিজ-এর রোজা |
| ১৬-সেপ্টেম্বর-২০২৭ | বৃহস্পতিবার | ১৪-রবিউস সানি-১৪৪৯ | আইয়ামুল বিজ-এর রোজা |
| ১৭-সেপ্টেম্বর-২০২৭ | শুক্রবার | ১৫-রবিউস সানি-১৪৪৯ | আইয়ামুল বিজ-এর রোজা |
| ১৮-সেপ্টেম্বর-২০২৭ | শনিবার | ১৬-রবিউস সানি-১৪৪৯ | |
| ১৯-সেপ্টেম্বর-২০২৭ | রবিবার | ১৭-রবিউস সানি-১৪৪৯ | |
| ২০-সেপ্টেম্বর-২০২৭ | সোমবার | ১৮-রবিউস সানি-১৪৪৯ | |
| ২১-সেপ্টেম্বর-২০২৭ | মঙ্গলবার | ১৯-রবিউস সানি-১৪৪৯ | |
| ২২-সেপ্টেম্বর-২০২৭ | বুধবার | ২০-রবিউস সানি-১৪৪৯ | |
| ২৩-সেপ্টেম্বর-২০২৭ | বৃহস্পতিবার | ২১-রবিউস সানি-১৪৪৯ | |
| ২৪-সেপ্টেম্বর-২০২৭ | শুক্রবার | ২২-রবিউস সানি-১৪৪৯ | |
| ২৫-সেপ্টেম্বর-২০২৭ | শনিবার | ২৩-রবিউস সানি-১৪৪৯ | |
| ২৬-সেপ্টেম্বর-২০২৭ | রবিবার | ২৪-রবিউস সানি-১৪৪৯ | |
| ২৭-সেপ্টেম্বর-২০২৭ | সোমবার | ২৫-রবিউস সানি-১৪৪৯ | |
| ২৮-সেপ্টেম্বর-২০২৭ | মঙ্গলবার | ২৬-রবিউস সানি-১৪৪৯ | |
| ২৯-সেপ্টেম্বর-২০২৭ | বুধবার | ২৭-রবিউস সানি-১৪৪৯ | |
| ৩০-সেপ্টেম্বর-২০২৭ | বৃহস্পতিবার | ২৮-রবিউস সানি-১৪৪৯ |
অক্টোবর-২০২৭ জামাদিউল আউয়াল মাসের গুরুত্ব ও ফজিলত-জামাদিউল আউয়াল
আরবি মাসের ক্যালেন্ডারে জামাদিউল আউয়াল পঞ্চম তম মাস। এই মাস ইসলামের ইতিহাসে গুরুত্বপূর্ণ কিছু ঘটনা এবং বিভিন্ন যুদ্ধের সাক্ষী ধারণ করে। পবিত্র জামাদিউল মাসে মুতা বিয়ার যুদ্ধ সংঘটিত হয় এবং নবী পরিবার সহ বিভিন্ন সাহাবীদের জন্ম ও শাহাদাত বরণের ঘটনা ঘটেছে।
হিজরী সালের অষ্টম বছরের এই জামাদিউল আউয়াল মাসে ইসলামের ইতিহাসে সবচেয়ে বড় ধরনের প্রথম যুদ্ধের সূচনা হয়। এই যুদ্ধে হযরত যায়েদ ইবন হারিস (রাঃ), হযরত জাফর ইবন আবি তালিব (রাঃ) এবং হযরত আবদুল্লাহ (রাঃ) মত বিশিষ্ট সাহাবী শাহাদাত বরণ করেন।
এছাড়াও, ৫ই জামাদিউল আউয়াল মাসে হযরত আলী (রাঃ) ও হযরত ফাতিমা (রাঃ) এর কন্যা হযরত জয়নব বিনতে আলী (রাঃ) জন্মগ্রহণ করেন। তার কিছুদিন পর নবী করিম (সাঃ) এর কন্যা হযরত ফাতেমা (রাঃ) জামাদিউল আউয়াল মাসের ১০ তারিখে মৃত্যুবরণ করেন। নবী কারীম (সাঃ) এই মাসেই তার দাদা আবু মুত্তালিব কে হারান। ইসলামিক ইতিহাসের অন্যতম উষ্ঠের যুদ্ধ এই মাসে সংঘটিত হয়।
ইসলামের বিশিষ্ট খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তা'আলা আনহু এই মাসে হিজরী বর্ষপঞ্জি চালুর নির্দেশ প্রদান করেন।
অক্টোবর- ২০২৭ মাসে আরবি (২৯ রবিউস সানি থেকে ৩০ জামাদিউল আউয়াল-১৪৪৯)
| ইংরেজি তারিখ | বার | হিজরী তারিখ | আরবি বিশেষ দিবস |
|---|---|---|---|
| ১-অক্টোবর-২০২৭ | শুক্রবার | ২৯-রবিউস সানি-১৪৪৯ | |
| ২-অক্টোবর-২০২৭ | শনিবার | ১-জামাদিউল আউয়াল-১৪৪৯ | জামাদিউল আউয়াল মাস শুরু |
| ৩-অক্টোবর-২০২৭ | রবিবার | ২-জামাদিউল আউয়াল-১৪৪৯ | |
| ৪-অক্টোবর-২০২৭ | সোমবার | ৩-জামাদিউল আউয়াল-১৪৪৯ | |
| ৫-অক্টোবর-২০২৭ | মঙ্গলবার | ৪-জামাদিউল আউয়াল-১৪৪৯ | |
| ৬-অক্টোবর-২০২৭ | বুধবার | ৫-জামাদিউল আউয়াল-১৪৪৯ | আলী (রাঃ)’র কন্যা জয়নবের জন্ম |
| ৭-অক্টোবর-২০২৭ | বৃহস্পতিবার | ৬-জামাদিউল আউয়াল-১৪৪৯ | |
| ৮-অক্টোবর-২০২৭ | শুক্রবার | ৭-জামাদিউল আউয়াল-১৪৪৯ | |
| ৯-অক্টোবর-২০২৭ | শনিবার | ৮-জামাদিউল আউয়াল-১৪৪৯ | |
| ১০-অক্টোবর-২০২৭ | রবিবার | ৯-জামাদিউল আউয়াল-১৪৪৯ | |
| ১১-অক্টোবর-২০২৭ | সোমবার | ১০-জামাদিউল আউয়াল-১৪৪৯ | ফাতেমা (রাঃ) এর মৃত্যু |
| ১২-অক্টোবর-২০২৭ | মঙ্গলবার | ১১-জামাদিউল আউয়াল-১৪৪৯ | |
| ১৩-অক্টোবর-২০২৭ | বুধবার | ১২-জামাদিউল আউয়াল-১৪৪৯ | |
| ১৪-অক্টোবর-২০২৭ | বৃহস্পতিবার | ১৩-জামাদিউল আউয়াল-১৪৪৯ | আইয়ামুল বিজ-এর রোজা |
| ১৫-অক্টোবর-২০২৭ | শুক্রবার | ১৪-জামাদিউল আউয়াল-১৪৪৯ | আইয়ামুল বিজ-এর রোজা |
| ১৬-অক্টোবর-২০২৭ | শনিবার | ১৫-জামাদিউল আউয়াল-১৪৪৯ | আইয়ামুল বিজ-এর রোজা |
| ১৭-অক্টোবর-২০২৭ | রবিবার | ১৬-জামাদিউল আউয়াল-১৪৪৯ | |
| ১৮-অক্টোবর-২০২৭ | সোমবার | ১৭-জামাদিউল আউয়াল-১৪৪৯ | |
| ১৯-অক্টোবর-২০২৭ | মঙ্গলবার | ১৮-জামাদিউল আউয়াল-১৪৪৯ | |
| ২০-অক্টোবর-২০২৭ | বুধবার | ১৯-জামাদিউল আউয়াল-১৪৪৯ | |
| ২১-অক্টোবর-২০২৭ | বৃহস্পতিবার | ২০-জামাদিউল আউয়াল-১৪৪৯ | |
| ২২-অক্টোবর-২০২৭ | শুক্রবার | ২১-জামাদিউল আউয়াল-১৪৪৯ | |
| ২৩-অক্টোবর-২০২৭ | শনিবার | ২২-জামাদিউল আউয়াল-১৪৪৯ | আবু বক্কর (রাঃ) মৃত্যু দিবস |
| ২৪-অক্টোবর-২০২৭ | রবিবার | ২৩-জামাদিউল আউয়াল-১৪৪৯ | |
| ২৫-অক্টোবর-২০২৭ | সোমবার | ২৪-জামাদিউল আউয়াল-১৪৪৯ | |
| ২৬-অক্টোবর-২০২৭ | মঙ্গলবার | ২৫-জামাদিউল আউয়াল-১৪৪৯ | |
| ২৭-অক্টোবর-২০২৭ | বুধবার | ২৬-জামাদিউল আউয়াল-১৪৪৯ | |
| ২৮-অক্টোবর-২০২৭ | বৃহস্পতিবার | ২৭-জামাদিউল আউয়াল-১৪৪৯ | |
| ২৯-অক্টোবর-২০২৭ | শুক্রবার | ২৮-জামাদিউল আউয়াল-১৪৪৯ | |
| ৩০-অক্টোবর-২০২৭ | শনিবার | ২৯-জামাদিউল আউয়াল-১৪৪৯ | |
| ৩১-অক্টোবর-২০২৭ | রবিবার | ৩০-জামাদিউল আউয়াল-১৪৪৯ |
নভেম্বর-২০২৭ জামাদিউস সানি মাসের গুরুত্ব ও ফজিলত- জামাদিউস সানি
জামাদিউস সানি বা জামাদিউস উখরা আরবি মাসের ক্যালেন্ডার এর ষষ্ট মাস। এই মাসও জামাদিউল আউয়াল মাসের মত বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ও যুদ্ধের ইতিহাসের স্মৃতি ধারণ করে। এই মাসে বেশি বেশি নফল ইবাদত করা, কুরআন তেলাওয়াত, জিকির- আজগার ও দোয়া-দরুদ পাঠ করার বিশেষ মর্যাদা রয়েছে। জামাদিউস সানি মাসের প্রথম রাতে অর্থাৎ ১লা তারিখে নফল নামাজ পড়ার কথাও বিভিন্ন বর্ণনায় এসেছে।
১০শে জামাদিউস সানি তারিখে জঙ্গে জামাল অর্থাৎ বসরার যুদ্ধে হযরত আলী (রাঃ) বিজয় লাভ করেন। ইসলামের প্রথম খলিফা হযরত আবু বক্কর সিদ্দীক (রাঃ), ১৩ হিজরী সালের ২২শে জমাদিউস সানি মাসে মৃত্যুবরণ করেন। এছাড়াও ৪ঠা জমাদিউস সানি (১৯৩ হিজরি)তে বিশিষ্ট আব্বাসীয় খলিফা হারুন-উর- রশিদ মৃত্যু বরণ করেন ইত্যাদি।
নভেম্বর- ২০২৭ মাসে আরবি (১ জামাদিউস সানি থেকে ১ রজব- ১৪৪৯)
| ইংরেজি তারিখ | বার | হিজরী তারিখ | আরবি বিশেষ দিবস |
|---|---|---|---|
| ১-নভেম্বর-২০২৭ | সোমবার | ১-জামাদিউস সানি-১৪৪৯ | জামাদিউস সানি মাস শুরু |
| ২-নভেম্বর-২০২৭ | মঙ্গলবার | ২-জামাদিউস সানি-১৪৪৯ | |
| ৩-নভেম্বর-২০২৭ | বুধবার | ৩-জামাদিউস সানি-১৪৪৯ | |
| ৪-নভেম্বর-২০২৭ | বৃহস্পতিবার | ৪-জামাদিউস সানি-১৪৪৯ | |
| ৫-নভেম্বর-২০২৭৭ | শুক্রবার | ৫-জামাদিউস সানি-১৪৪৯ | |
| ৬-নভেম্বর-২০২৭ | শনিবার | ৬-জামাদিউস সানি-১৪৪৯ | |
| ৭-নভেম্বর-২০২৭ | রবিবার | ৭-জামাদিউস সানি-১৪৪৯ | |
| ৮-নভেম্বর-২০২৭ | সোমবার | ৮-জামাদিউস সানি-১৪৪৯ | |
| ৯-নভেম্বর-২০২৭ | মঙ্গলবার | ৯-জামাদিউস সানি-১৪৪৯ | |
| ১০-নভেম্বর-২০২৭ | বুধবার | ১০-জামাদিউস সানি-১৪৪৯ | |
| ১১-নভেম্বর-২০২৭ | বৃহস্পতিবার | ১১-জামাদিউস সানি-১৪৪৯ | |
| ১২-নভেম্বর-২০২৭ | শুক্রবার | ১২-জামাদিউস সানি-১৪৪৯ | |
| ১৩-নভেম্বর-২০২৭ | শনিবার | ১৩-জামাদিউস সানি-১৪৪৯ | আইয়ামুল বিজ-এর রোজা |
| ১৪-নভেম্বর-২০২৭ | রবিবার | ১৪-জামাদিউস সানি-১৪৪৯ | আইয়ামুল বিজ-এর রোজা |
| ১৫-নভেম্বর-২০২৭ | সোমবার | ১৫-জামাদিউস সানি-১৪৪৯ | আইয়ামুল বিজ-এর রোজা |
| ১৬-নভেম্বর-২০২৭ | মঙ্গলবার | ১৬-জামাদিউস সানি-১৪৪৯ | |
| ১৭-নভেম্বর-২০২৭ | বুধবার | ১৭-জামাদিউস সানি-১৪৪৯ | |
| ১৮-নভেম্বর-২০২৭ | বৃহস্পতিবার | ১৮-জামাদিউস সানি-১৪৪৯ | |
| ১৯-নভেম্বর-২০২৭ | শুক্রবার | ১৯-জামাদিউস সানি-১৪৪৯ | |
| ২০-নভেম্বর-২০২৭ | শনিবার | ২০-জামাদিউস সানি-১৪৪৯ | |
| ২১-নভেম্বর-২০২৭ | রবিবার | ২১-জামাদিউস সানি-১৪৪৯ | |
| ২২-নভেম্বর-২০২৭ | সোমবার | ২২-জামাদিউস সানি-১৪৪৯ | |
| ২৩-নভেম্বর-২০২৭ | মঙ্গলবার | ২৩-জামাদিউস সানি-১৪৪৯ | |
| ২৪-নভেম্বর-২০২৭ | বুধবার | ২৪-জামাদিউস সানি-১৪৪৯ | |
| ২৫-নভেম্বর-২০২৭ | বৃহস্পতিবার | ২৫-জামাদিউস সানি-১৪৪৯ | |
| ২৬-নভেম্বর-২০২৭ | শুক্রবার | ২৬-জামাদিউস সানি-১৪৪৯ | |
| ২৭-নভেম্বর-২০২৭ | শনিবার | ২৭-জামাদিউস সানি-১৪৪৯ | |
| ২৮-নভেম্বর-২০২৭ | রবিবার | ২৮-জামাদিউস সানি-১৪৪৯ | |
| ২৯-নভেম্বর-২০২৭ | সোমবার | ২৯-জামাদিউস সানি-১৪৪৯ | |
| ৩০-নভেম্বর-২০২৭ | মঙ্গলবার | ১-রজব-১৪৪৯ | রজব মাস শুরু |
ডিসেম্বর-২০২৭ রজব মাসের ক্যালেন্ডার ২০২৭- রজব মাস
আরবি ১২ মাসের মধ্যে সপ্তম মাস হল রজব মাস। এটি অত্যন্ত বরকতময় ও সম্মানিত মাস। রজব মাস মূলত রমজান মাসের আগমনের বার্তা বয়ে নিয়ে আসে। এই মাসে বেশি বেশি ইবাদত ও নফল রোজার অনেক গুরুত্ব ও ফজিলত রয়েছে। আমাদের উচিত এই মাসে বেশি বেশি ইস্তেগফার পড়া এবং রোজা রাখা। রজব মাসেই হযরত মুহাম্মদ সাঃ এর মেরাজের ঘটনা সংঘটিত হয়েছিল যা এই মাসটি কে মহিমান্বিত করেছে।
আরবি রজব মাস শুরু হলে রাসুল (সা.) যে দোয়াটি বেশি পড়তেনঃ
বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান, ওয়া বাল্লিগনা রমাদান।
অর্থ: "হে আল্লাহ, আপনি আমাদের জন্য রজব ও শাবান মাসে বরকত দিন এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দিন"।
রজব মাস আরবি সম্মানিত চার মাসের মধ্যে অন্যতম মাস। এই মাসে ভালো কাজের জন্য অনেক বেশি সাওয়াব অর্জন করা যায়। রমজান মাসের জন্য শারীরিক ও মানসিক প্রস্তুতি হিসেবে রজব মাসে বেশি বেশি নফল রোজা করা অনেক বেশি ফজিলতপূর্ণ।
ডিসেম্বর- ২০২৭ মাসে আরবি (২ রজব থেকে ২ শাবান- ১৪৪৯)
| ইংরেজি তারিখ | বার | হিজরী তারিখ | আরবি বিশেষ দিবস |
|---|---|---|---|
| ১-ডিসেম্বর-২০২৭ | বুধবার | ২-রজব-১৪৪৯ | |
| ২-ডিসেম্বর-২০২৭ | বৃহস্পতিবার | ৩-রজব-১৪৪৯ | |
| ৩-ডিসেম্বর-২০২৭ | শুক্রবার | ৪-রজব-১৪৪৯ | |
| ৪-ডিসেম্বর-২০২৭ | শনিবার | ৫-রজব-১৪৪৯ | |
| ৫-ডিসেম্বর-২০২৭ | রবিবার | ৬-রজব-১৪৪৯ | |
| ৬-ডিসেম্বর-২০২৭ | সোমবার | ৭-রজব-১৪৪৯ | |
| ৭-ডিসেম্বর-২০২৭ | মঙ্গলবার | ৮-রজব-১৪৪৯ | |
| ৮-ডিসেম্বর-২০২৭ | বুধবার | ৯-রজব-১৪৪৯ | |
| ৯-ডিসেম্বর-২০২৭ | বৃহস্পতিবার | ১০-রজব-১৪৪৯ | |
| ১০-ডিসেম্বর-২০২৭ | শুক্রবার | ১১-রজব-১৪৪৯ | |
| ১১-ডিসেম্বর-২০২৭ | শনিবার | ১২-রজব-১৪৪৯ | |
| ১২-ডিসেম্বর-২০২৭ | রবিবার | ১৩-রজব-১৪৪৯ | আইয়ামুল বিজ-এর রোজা |
| ১৩-ডিসেম্বর-২০২৭ | সোমবার | ১৪-রজব-১৪৪৯ | আইয়ামুল বিজ-এর রোজা |
| ১৪-ডিসেম্বর-২০২৭ | মঙ্গলবার | ১৫-রজব-১৪৪৯ | আইয়ামুল বিজ-এর রোজা |
| ১৫-ডিসেম্বর-২০২৭ | বুধবার | ১৬-রজব-১৪৪৯ | |
| ১৬-ডিসেম্বর-২০২৭ | বৃহস্পতিবার | ১৭-রজব-১৪৪৯ | |
| ১৭-ডিসেম্বর-২০২৭ | শুক্রবার | ১৮-রজব-১৪৪৯ | |
| ১৮-ডিসেম্বর-২০২৭ | শনিবার | ১৯-রজব-১৪৪৯ | |
| ১৯-ডিসেম্বর-২০২৭ | রবিবার | ২০-রজব-১৪৪৯ | |
| ২০-ডিসেম্বর-২০২৭ | সোমবার | ২১-রজব-১৪৪৯ | |
| ২১-ডিসেম্বর-২০২৭ | মঙ্গলবার | ২২-রজব-১৪৪৯ | |
| ২২-ডিসেম্বর-২০২৭ | বুধবার | ২৩-রজব-১৪৪৯ | |
| ২৩-ডিসেম্বর-২০২৭ | বৃহস্পতিবার | ২৪-রজব-১৪৪৯ | |
| ২৪-ডিসেম্বর-২০২৭ | শুক্রবার | ২৫-রজব-১৪৪৯ | |
| ২৫-ডিসেম্বর-২০২৭ | শনিবার | ২৬-রজব-১৪৪৯ | |
| ২৬-ডিসেম্বর-২০২৭ | রবিবার | ২৭-রজব-১৪৪৯ | ঈশরা মেরাজ |
| ২৭-ডিসেম্বর-২০২৭ | সোমবার | ২৮-রজব-১৪৪৯ | |
| ২৮-ডিসেম্বর-২০২৭ | মঙ্গলবার | ২৯-রজব-১৪৪৯ | |
| ২৯-ডিসেম্বর-২০২৭ | বুধবার | ৩০-রজব-১৪৪৯ | |
| ৩০-ডিসেম্বর-২০২৭ | বৃহস্পতিবার | ১-শাবান-১৪৪৯ | শাবান মাস শুরু |
| ৩১-ডিসেম্বর-২০২৭ | শুক্রবার | ২-শাবান-১৪৪৯ |
লেখকের মন্তব্যঃ আরবি মাসের ক্যালেন্ডার ২০২৭
আরবি মাসের ক্যালেন্ডার সম্পর্কে জানা প্রত্যেক মুসলিম ভাই ও বোনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ আরবি মাসের মধ্যে, কোন মাসের কি ফজিলত এবং কোন তারিখে কি বিশেষ দিন তা আরবি ক্যালেন্ডার থেকে জানা যায়।
আরো পড়ুনঃ শাবান মাসের গুরুত্ব ও ফজিলত
আপনি যদি সঠিকভাবে ইবাদতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চান তাহলে আপনাকে অবশ্যই কোন দিনে কোন আমল করতে হবে তা অবশ্যই জানতে হবে। এছাড়াও কোন ঐতিহাসিক ঘটনার জন্য কোন বিশেষ দিন তৈরি হয়েছে তার ইতিহাস জানা যায়।
মূলত আপনি যদি না জানেন কোন তারিখে কোন বিশেষ দিন রয়েছে এবং এই দিনে কি ইবাদত করতে হয় তাহলে আপনি সঠিকভাবে দিনটি কাজে লাগাতে পারবেন না। তাই এই আর্টিকেলের মাধ্যমে আরবি মাসের ক্যালেন্ডার সম্পর্কে আপনাদের পরিষ্কার ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি যা আপনাদের দৈনন্দিন জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলতে সাহায্য করবে।



“সফল প্লাস” এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url