বর্তমান সময়ে কিভাবে ফ্রি টাকা ইনকাম করা যায়
আপনি কি প্রফেশনালি অথবা অবসর সময় কে কাজে লাগিয়ে কোন ধরনের অর্থ বিনিয়োগ
ছাড়াই ফ্রি টাকা ইনকাম করতে চান? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তবে আজকের এই
আর্টিকেলটি আপনার জন্য খুবই কার্যকর এবং ফলপ্রসূ হতে চলেছে। কারণ এই আর্টিকেলের
মাধ্যমে আমি আপনাকে জানাবো বর্তমান সময়ে কিভাবে ফ্রি টাকা ইনকাম করা যায় তারই
১১ টি কার্যকরী উপায়।
এক্ষেত্রে আমি আপনার কাছে আশা করছি ধৈর্য এবং মনোযোগ সহকারে সম্পূর্ণ আর্টিকেলটি পড়বেন। ইনশাল্লাহ সম্পূর্ণ আর্টিকেলটি পড়া শেষে এটিই হতে পারে আপনার জীবনের টার্নিং পয়েন্টের অন্যতম একটি মাইলফলক। চলুন তাহলে শুরু করা যাক কিভাবে ফ্রি টাকা ইনকাম করা যায় তারই ১৫ টি কার্যকরী উপায়।
এক্ষেত্রে আমি আপনার কাছে আশা করছি ধৈর্য এবং মনোযোগ সহকারে সম্পূর্ণ আর্টিকেলটি পড়বেন। ইনশাল্লাহ সম্পূর্ণ আর্টিকেলটি পড়া শেষে এটিই হতে পারে আপনার জীবনের টার্নিং পয়েন্টের অন্যতম একটি মাইলফলক। চলুন তাহলে শুরু করা যাক কিভাবে ফ্রি টাকা ইনকাম করা যায় তারই ১৫ টি কার্যকরী উপায়।
আর্টিকেল সূচিপত্রঃ বর্তমান সময়ে কিভাবে ফ্রি টাকা ইনকাম করা যায়।
- অনলাইনের মাধ্যমে কিভাবে ফ্রি টাকা ইনকাম করা যায়
- ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করে ফ্রি টাকা ইনকাম
- অ্যাফিলিয়েট মার্কেটিং করে ফ্রি টাকা ইনকাম
- আর্টিকেল রাইটিং করে ফ্রি টাকা আয় করুন
- ফেসবুক মনিটাইজেশন এর মাধ্যমে ফ্রী টাকা ইনকাম করুন
- ইউটিউব ভিডিও বা চ্যানেল তৈরি করে ফ্রি টাকা ইনকাম
- ওয়েবসাইটে ব্লগিং করে ফ্রি টাকা ইনকাম করুন
- ট্রান্সলেশন সার্ভিস প্রদান করে আয় করুন
- ওয়েবসাইট ফ্লিপিং করে ফ্রি টাকা আয় করুন
- Virtual Assistant হিসেবে কাজ করে টাকা আয় করুন
- কোন প্রতিষ্ঠানের হয়ে অনলাইন সার্ভে করে টাকা ইনকাম
- ফ্রি টাকা আয় করারঃ FAQ’s
- আমাদের শেষ কথা
অনলাইনের মাধ্যমে কিভাবে ফ্রি টাকা ইনকাম করা যায়
বর্তমান আধুনিক বিশ্বে ইন্টারনেট আমাদের জীবন বৈচিত্রের পথে গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। এমন এক সময় ছিল যখন মানুষের জীবিকা নির্বাহের জন্য অর্থ বা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করা অনেক কষ্টসাধ্য ছিল। কিন্তু আধুনিক এই ইন্টারনেটের যুগে সেই সকল কাজ খুবই সহজ এবং স্বল্প সময়ে করা সম্ভব।
এখন অর্থ উপার্জন করার জন্য ঘরের বাইরে যাওয়া বাধ্যতামূলক নয়। আপনি চাইলে আপনার মেধা, শ্রম এবং দক্ষতা দিয়ে অনলাইনের মাধ্যমে ফ্রি টাকা ইনকাম করতে পারেন। এক্ষেত্রে আপনাকে কোন ধরনের অর্থ বিনিয়োগ ছাড়াই শুধু মাত্র মেধা এবং দক্ষতাকে কাজে লাগিয়ে সঠিক প্ল্যাটফর্মে কাজ করতে হবে।
আবার আমাদের জীবিকা নির্বাহের জন্য যে সকল নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র প্রয়োজন তা সংগ্রহ করার জন্য ঘরের বাইরে অর্থাৎ বাজারে বা শপিংমলে যাওয়ার প্রয়োজন হতো। কিন্তু আধুনিক যুগে ইন্টারনেটের বদৌলতে এখন তা বৃহৎ অংশে হ্রাস পেয়েছে। আপনি অনলাইন এর মাধ্যমে ঘরে বসেই সকল জিনিস পেতে পারেন।
বর্তমান সময়ে মানুষের জীবন ও জীবিকাকে সহজ ও বৈচিত্রময় করার ক্ষেত্রে যেহেতু ইন্টারনেট বা অনলাইন মাধ্যম ব্যবহৃত হচ্ছে তাই এই মাধ্যমকে কাজে লাগিয়ে একটি মোবাইল বা ল্যাপটপ দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের ইনকাম সাইট বা অ্যাপসের মাধ্যমে কাজ করে ঘরে বসেই ফ্রি টাকা ইনকাম করতে পারবেন।
তবে বর্তমানে গুগলে সার্চ দিলে টাকা ইনকাম করার বিভিন্ন রিয়াল এবং ফেক সাইড রয়েছে। আমার পক্ষ থেকে আপনার জন্য পরামর্শ থাকবে যে সকল ওয়েবসাইটগুলো ইনকামের শুরুতেই টাকা দিয়ে রেজিস্ট্রেশন বা এড ক্রয় করতে বলে এ ধরনের ইনকাম ওয়েবসাইট থেকে বিরত থাকুন এরা সাধারণত সহজ সরল মানুষের সাথে প্রতারণার সুযোগ নিয়ে থাকে।
ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করে ফ্রি টাকা ইনকাম
বর্তমানে সময়ে ঘরে বসে ফ্রি টাকা ইনকামের সবচেয়ে জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত মাধ্যম হলো ফিন্যান্সিং। আপনি যদি ওয়েবসাইট ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটি, ব্লগ বা কনটেন্ট রাইটিং,ডাটা এন্ট্রি অথবা অন্য কোন কাজে বিশেষ দক্ষ হয়ে থাকেন তবে এখানে আপনি আপনার দক্ষতা অনুযায়ী কাজ করতে পারেন।
ফ্রিল্যান্সিং করলে আপনি যেমন আপনার দক্ষতার ও অভিজ্ঞতা চর্চার মাধ্যমে সম্মানজনক পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন। আবার নিজের ইচ্ছা স্বাধীন যেকোনো সময়ে যেকোনো জায়গায় থেকে কাজ করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে একটি নির্দিষ্ট সময়ে অফিসে যাওয়ার কোন মানসিক প্যারা পোহাতে হবে না। আপনি একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার মানে আপনি নিজেই একটি প্রতিষ্ঠানের মালিক।
আপনি যদি প্রফেশনালি ফ্রিল্যান্সিং করতে চান তবে বৃহৎ এবং জনপ্রিয় ফ্রিল্যান্সিং ওয়েবসাইট যেমনঃ Fiverr, Upwork, Freelancer,People PerHour এর মতো প্ল্যাটফর্মে আপনার নিজের একটি অ্যাকাউন্ট অর্থাৎ প্রোফাইল খুলে কাজ শুরু করতে হবে। আপনার প্রোফাইলে আপনি কোন কোন কাজে দক্ষ বা আপনি কি ধরনের সার্ভিস বা সেবা প্রদান করতে চান তা উল্লেখ করা থাকতে হবে।
বিভিন্ন ফ্রিল্যান্সিং ওয়েবসাইট গুলোর পেমেন্ট মেথড এবং নীতিমালা কিছুটা ভিন্নতা রয়েছে। এক্ষেত্রে আপনি কোন ওয়েবসাইটে কাজ করবেন সেটি নির্বাচন করার আগে ওয়েবসাইট গুলোর পেমেন্ট মেথড ও শর্তাবলী ভালোভাবে পড়ে নিবেন। যাতে পরবর্তীতে সেবা সংক্রান্ত বা পেমেন্ট নিয়ে কোন ধরনের ঝামেলার সম্মুখীন হতে না হয়।
বিভিন্ন ফ্রিল্যান্সিং ওয়েবসাইটে আপনার যেই একাউন্ট বা পোর্টফোলিও তৈরি করবেন সেটি অবশ্যই আকর্ষণীয় এবং দৃষ্টি নন্দন হতে হবে। ক্লায়েন্টের কাঙ্ক্ষিত কাজ ডেলিভারি করার পর তার মতামত বা অভিব্যক্তি হিসেবে আপনার প্রোফাইলে রিভিউ দিতে অনুরোধ করবেন। যা আপনাকে একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার হিসেবে মার্কেটপ্লেসে ব্যাংকে থাকতে সাহায্য করবে।
অ্যাফিলিয়েট মার্কেটিং করে ফ্রি টাকা ইনকাম
এফিলিয়েট মার্কেটিং হল এমন একটি মার্কেটিং ব্যবস্থা যেখানে কোন কোম্পানির বা প্রতিষ্ঠানের পণ্য, সেবা ইত্যাদি অন্য একজন ব্যক্তি বা মার্কেটার তার ওয়েবসাইটে বা বিভিন্ন অনলাইন প্লাটফর্মের মাধ্যমে প্রচারণা চালিয়ে থাকে। এই প্রচারণার মাধ্যমে বিভিন্ন পণ্যের সফল বিক্রয় সম্পন্ন হলে অথবা কোন সাইডে সাইন আপ বা ভিজিটের বিনিময়ে কমিশন অর্জন করে। এটি মূলত রেফারেল সিস্টেম মার্কেটিং, যেখানে একটি ইউনিক ট্র্যাকিং এবং ট্রাস্টেড লিংক ক্লিক করে অন্যের পণ্য আপনার মাধ্যমে বিক্রি করার দরুন যে কমিশন প্রাপ্ত হন তাকে এফিলিয়েট মার্কেটিং বলে।
বর্তমান সময়ে অ্যাফিলিয়েট মার্কেটিং সহজ এবং জনপ্রিয় একটি ফ্রি টাকা ইনকাম করার অনলাইন মাধ্যম। যেখানে আপনি কোন ধরনের বিনিয়োগ করা ছাড়াই আপনার বিভিন্ন অনলাইন প্লাটফর্ম যেমনঃ ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার ইত্যাদির মাধ্যমে অ্যাফিলিয়েট লিংকের প্রমোশন করে টাকা ইনকাম করতে পারবেন। এখানে আপনাকে কোন কোম্পানি বা প্রতিষ্ঠানের প্রোডাক্টের বা সেবার লিংক আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা প্ল্যাটফর্মের মাধ্যমে প্রচার করতে হবে।
যখন কোন কাস্টমার এই সকল লিংক থেকে তাদের প্রয়োজনীয় পণ্য, সেবা গ্রহণ বা ক্রয় করবে তখন উক্ত প্রতিষ্ঠান বা কোম্পানি থেকে আপনি নির্দিষ্ট পরিমাণ টাকা কমিশন পাবেন। বর্তমান সময়ে বেশিরভাগ ব্লগার ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসেই বিশ্বের বিভিন্ন বড় বড় কোম্পানি এবং ব্যান্ডের (Amazon,Daraz,ClickBank) প্রোডাক্টের অ্যাফিলিয়েট মার্কেটিং করে ফ্রি টাকা ইনকাম করছে।
আর্টিকেল রাইটিং করে ফ্রি টাকা আয় করুন
যারা লেখালেখি করতে ভালোবাসেন এবং লেখালেখিতে যাদের পারদর্শিতা বেশি তারা আর্টিকেল বা কনটেন্ট রাইটিং করে টাকা ইনকাম করতে পারেন। বর্তমানে বিভিন্ন ব্লগার এবং ওয়েব মাস্টাররা তাদের ব্লক বা ওয়েবসাইটের জন্য সব সময় নতুন এবং ইউনিক কনটেন্টের প্রয়োজন অনুভব করেন। তাই তারা দক্ষ আর্টিকেল রাইটারের মাধ্যমে তাদের ব্লক বা ওয়েবসাইটের জন্য আর্টিকেল লিখিয়ে নেয়।
আপনি যদি একজন দক্ষ আর্টিকেল রাইটার হন তবে আপনি আপনার আর্টিকেল বিক্রয় করে টাকা ইনকাম করতে পারবেন। একজন দক্ষ আর্টিকেল রাইটার হওয়ার জন্য লেখালেখি সম্পর্কে ভালো দক্ষতা অর্জনের পাশাপাশি বিভিন্ন ব্লগ বা ওয়েবসাইট থেকে বিভিন্ন ধরনের আর্টিকেল বেশি বেশি পড়তে হবে। অনেক ধৈর্য এবং মনোযোগ সহকারে বিভিন্ন রকম আর্টিকেল বা কনটেন্ট পড়লে যে অভিজ্ঞতা অর্জন করবেন তা আপনাকে ভালো মানের রাইটার হতে সাহায্য করবে।
বাংলায় আর্টিকেল লেখার পাশাপাশি আপনি ইংরেজি ভাষাতেও আর্টিকেল লিখতে পারেন। মূলত ইংরেজি ভাষায় আর্টিকেল লিখতে পারলে ঘরে বসে বিভিন্ন ফ্রিল্যান্সিং সাইট (Fiverr, Upwork, Freelancer) থেকে দ্বিগুণ আয় করার সম্ভাবনা রয়েছে। আপনার আর্টিকেলের কোয়ালিটি এবং পরিধি অনুযায়ী বাংলা আর্টিকেল লিখে প্রতিটি আর্টিকেলের জন্য ৩০০ থেকে ৫০০ টাকা এবং ইংরেজি আর্টিকেলের জন্য ২ ডলার থেকে ২৫ ডলার পর্যন্ত ডিল করতে পারেন। যখন আপনার সাথে বাইয়ার বা ক্লায়েন্টের ডিলিং হবে তখন আপনাকে আর্টিকেলের কোয়ালিটি, শব্দ সংখ্যা, নিস ইত্যাদি সম্পর্কে জানিয়ে দেওয়া হবে। ক্লাইন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আর্টিকেল লিখে আপনি ঘরে বসে ফ্রি টাকা ইনকাম করতে পারেন।
ফেসবুক মনিটাইজেশন এর মাধ্যমে ফ্রী টাকা ইনকাম করুন
বর্তমান সময়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্যে ফেসবুক এর ব্যবহার সবচেয়ে বেশি জনপ্রিয় এবং উল্লেখযোগ্য। এই প্লাটফর্মে অসংখ্য মানুষ বিভিন্ন ধরনের রিলস, ভিডিও, কনটেন্ট ইত্যাদি আপলোডের মাধ্যমে ফ্রিতে টাকা ইনকাম করে থাকে। এক্ষেত্রে ফেসবুক ব্যবহারকারীকে কোন ধরনের অর্থ ইনভেস্ট করতে হয় না। শুধুমাত্র ফেসবুকের টিমস এন্ড কন্ডিশন মেনে বিভিন্ন ধরনের কনটেন্ট আপলোড করতে হয়।
ফেসবুক ফ্রি টাকা ইনকাম করার বিভিন্ন প্ল্যাটফর্মের মধ্যে জনপ্রিয় এবং বৃহৎ একটি মাধ্যম। বর্তমানে ইউটিউবের মতো ফেসবুকে মনিটাইজেশন সিস্টেম রয়েছে। বিভিন্ন কনটেন্ট রাইটার তাদের কনটেন্ট ফেসবুকে নিয়মিত আপলোড করার মাধ্যমে মনিটাইজেশন নিয়ে থাকে। আপনি যদি ফেসবুকের নিয়ম নীতি মেনে বিভিন্ন কনটেন্ট পাবলিস্ট করার মাধ্যমে মনিটাইজেশন পেয়ে যান তবে সেখান থেকে আপনার ফ্রি ইনকাম শুরু।
বর্তমানে ফেসবুক থেকে যে সকল পদ্ধতিতে ফ্রি টাকা ইনকাম করা যায় সেগুলোর মধ্যে, ইন-স্ট্রিম অ্যাড, বিভিন্ন স্পন্সরড পোস্ট ও ব্র্যান্ডের সঙ্গে কোলাবরেশন, ভিডিও কনটেন্ট তৈরি, লাইভ স্ট্রিমিং, ফেসবুকে অ্যাফিলিয়েট মার্কেটিং, ফেসবুক স্টার প্রোগ্রাম চালু, ফেসবুক মার্কেটপ্লেস সহ জনপ্রিয় ও স্টাব লিস্ট ফেসবুক গ্রুপ ও পেজ বিক্রি করে টাকা আয় করা উল্লেখযোগ্য।
উপরোক্ত পদ্ধতিতে ফেসবুকের মাধ্যমে ফ্রি টাকা আয় করার জন্য প্রথমে আপনাকে একটি ফেসবুক পেজ তৈরি করতে হবে। তারপর এই পেজে বিভিন্ন কনটেন্ট পাবলিশ করার মাধ্যমে লাইক, কমেন্ট, ফলোয়ার্স, এনগেজমেন্ট বাড়াতে হবে। এক্ষেত্রে ফেসবুকে নীতিমালা অনুযায়ী আয় শুরু করার জন্য ১০ হাজার ফলোয়ার থাকতে হবে অনেক ক্ষেত্রে ৫ হাজার ফলোয়ার থাকলেও মনিটাইজেশন পাওয়া যায়। তবে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে শুধু ফলোয়ারি নয়, ফেসবুকের মনিটাইজেশন নীতিমালা অনুযায়ী কনটেন্ট তৈরি করতে হবে এবং নির্দিষ্ট পরিমাণ ভিউ হওয়া জরুরী।
ইউটিউব ভিডিও বা চ্যানেল তৈরি করে ফ্রি টাকা ইনকাম
বর্তমান ইন্টারনেটের যুগে অনলাইনের মাধ্যমে টাকা ইনকাম করার ক্ষেত্রে ইউটিউব চ্যানেল বা ভিডিও তৈরি করে আয় করা অন্যতম একটি মাধ্যম। আপনি যদি ভিডিও তৈরি করতে পছন্দ করেন তবে একটি মোবাইল এবং ইন্টারনেট সংযোগের মাধ্যমে এই সেক্টর থেকে সম্মানজনক অর্থ উপার্জন করতে পারবেন।
ইউটিউব চ্যানেল এই প্লাটফর্মে আপনি ইচ্ছা অনুযায়ী বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করতে পারেন। যেমনঃ টেকনিক্যাল শিক্ষামূলক ভিডিও, ফানি ভিডিও, রান্নাবান্না সংক্রান্ত ভিডিও, খেলাধুলা বা কার্টুন ভিডিও ইত্যাদি।
এক্ষেত্রে আপনাকে প্রথমে একটি ইউটিউব চ্যানেল তৈরি করতে হবে। তারপর চ্যানেলে ইউনিক ভিডিও আপলোড করতে হবে অর্থাৎ আপনাকে নিজে ভিডিও তৈরি করতে হবে। যদি আপনি ইউটিউব চ্যানেলের নীতিমালা মেনে নিয়মিত ভালো কনটেন্ট তৈরি করে আপলোড করেন তবে এখান থেকে সহজে সফল হওয়া সম্ভব।
আপনি যদি নিজে ভিডিও রেকর্ড করতে না চান, তবে Pexels বা Pixabay এর মতো ওয়েবসাইট থেকে ফ্রি ভিডিও ফুটেজ ব্যবহার করতে পারেন এবং ইউটিউব অডিও লাইব্রেরি থেকে ফ্রি মিউজিক ডাউনলোড করে এডিটিং এর মাধ্যমে আকর্ষণীয় ভিডিও তৈরি করতে পারেন। ভিডিও এডিটিং ক্ষেত্রে মোবাইলের জন্য CapCut বা VN এবং কম্পিউটারের জন্য Clipchamp এর মতো ফ্রি অ্যাপ ব্যবহার করে প্রফেশনাল মানের এডিটিং করা যায়।
ইউটিউব পার্টনার প্রোগ্রাম অর্থাৎ চ্যানেলে বিজ্ঞাপনের মাধ্যমে আয়ের জন্য আপনার কমপক্ষে ১,০০০ সাবস্ক্রাইবার থাকতে হবে এবং গত ১২ মাসে ৪,০০০ ঘণ্টা ওয়াচ টাইম (অথবা ৯০ দিনে ১০ মিলিয়ন শর্টস ভিউ) অর্জন করতে হবে। এই শর্ত পূরণ না হলে আপনার চ্যানেল থেকে আয় আসবে না।
তবে অ্যাফিলিয়েট মার্কেটিং করে অর্থাৎ কোন কোম্পানির বা প্রতিষ্ঠানের প্রোডাক্ট এর লিংক আপনার চ্যানেলের ভিডিওর ডেসক্রিপশনে দেয়ার মাধ্যমে যদি সেই লিংকে ক্লিক করে কেউ কিছু কিনে থাকে তবে আপনি কমিশন পাবেন। এক্ষেত্রে ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের প্রয়োজন হবে না। বিশ্বের বিভিন্ন দেশের ইউটিউবারদের মতো আমাদের দেশের ইউটিউবাররাও এই প্লাটফর্ম থেকে ঘরে বসে লাখ লাখ টাকা আয় করছে।
ওয়েবসাইটে ব্লগিং করে ফ্রি টাকা ইনকাম করুন
আপনি যদি বিভিন্ন বিষয়ে লেখালেখিতে আগ্রহী হয়ে থাকেন এবং আপনার যদি একটি ওয়েবসাইট থেকে থাকে তবে ব্লগিং আপনার জন্য আদর্শ একটি ফ্রি টাকা ইনকাম করার মাধ্যম। ব্লগার এ আপনি আপনার কোন বিষয় সম্পর্কে জ্ঞান বা অভিজ্ঞতা, চিন্তাভাবনা, আবেগ অনুভূতি ইত্যাদি পাঠকের সাথে শেয়ার করতে পারেন।
ওয়েবসাইটে ব্লগিং করে ফ্রি টাকা ইনকাম করার জন্য আপনাকে একটি Online Blog তৈরি করতে হবে। এক্ষেত্রে আপনি গুগলের www.blogger.com থেকে ফ্রি একটি ব্লগিং ওয়েবসাইট তৈরি করে নিতে পারেন। তারপর আপনার অনলাইন ব্লগে, ব্লগারের নিয়ম কানুন মেনে আর্টিকেল পাবলিশ করার মাধ্যমে মনিটাইজেশন পাওয়ার পর আপনার প্যাসিভ ইনকাম শুরু হবে।
মূলত আপনার ব্লগে মাসিক কি পরিমান অর্গানিক ট্রাফিক বা ভিজিটর আসছে তার উপর ভিত্তি করে প্যাসিভ টাকা ইনকাম করতে পারবেন। তবে ফাইন্যান্স, স্বাস্থ্য ও চিকিৎসা এবং প্রযুক্তি বিষয়ক আর্টিকেল লেখার মাধ্যমে ব্লগে ট্রাফিক কম আসলেও বেশি আয় হতে পারে, কারণ এগুলোর CPC (Cost Per Click) সাধারণত বেশি হয়ে থাকে।
সাধারণত ব্লগার ওয়েবসাইট থেকে আয় শুরু হতে আনুমানিক ছয় মাস থেকে এক বছর পর্যন্ত সময় লাগে। তবে আপনি যদি ব্লগারের সকল নিয়মকানুন মেনে নিয়মিত ব্লগে ইউনিক আর্টিকেল বা কনটেন্ট পাবলিশ করেন তবে আয় শুরু হতে এ সময় কম লাগবে। আপনি ব্লগে যত সময় বেশি দিবেন বা যতখানি পরিশ্রম করবেন আপনার সফলতা তত দ্রুত আসবে।
ওয়েবসাইটে ব্লগিং করে ফ্রি টাকা ইনকাম করার মধ্যে মজার বিষয় এই যে, ব্লগ থেকে যদি একবার ইনকাম শুরু হয়ে যায় তবে তা চলতেই থাকবে এবং দিন দিন তা বৃদ্ধি পাবে। কোন কোন দিন যদি আপনার বিশেষ প্রয়োজনে বা কাজে ব্লগারে আসতে নাও পারেন, তারপরও আপনার সাইটে ডলার জমা হবে।
ট্রান্সলেশন সার্ভিস প্রদান করে আয় করুন
অনলাইনে ফ্রি টাকা ইনকাম করার জন্য বিভিন্ন মার্কেটপ্লেসে ট্রান্সলেশন সার্ভিস প্রদান করার মাধ্যমে আপনি হাজার হাজার টাকা ইনকাম করতে পারেন। বর্তমান সময়ে ঘরে বসে আয়ের এটি একটি অন্যতম কার্যকরী উপায়। এই সেক্টরে আপনাকে কোন একটি বিষয় সম্পর্কে লিখিত প্রজেক্ট বা অডিও দেওয়া হবে যেটাকে আপনি ক্লায়েন্টের চাহিদাকৃত ভাষায় অনুবাদ করে দিতে হবে।
বর্তমান সময়ে এখনো অনেকেই আছে যারা ট্রানসলেশন সার্ভিস প্রদান করে যে টাকা আয় করা যায় তা
জানেনা। আপনি যদি এই কাজের চাহিদা সম্পর্কে জানতে চান তবে ভিন্ন ধরনের মার্কেটপ্লেসে Translation লিখে সার্চ দিলে এই বিষয় সম্পর্কে আইডিয়া পেয়ে যাবেন। বর্তমানে অনেক ফ্রিল্যান্সার শুধুমাত্র এই বিষয়ে (Translation) সার্ভিস প্রদান করে মাসে হাজার হাজার টাকা ইনকাম করছে।
অনুবাদক হিসেবে কাজ করার জন্য কতকগুলো জনপ্রিয় ওয়েবসাইট রয়েছে এগুলোর মধ্যে Gengo ProZ,TranslatorsCafe,Translate.com উল্লেখযোগ্য। এগুলো অনুবাদকদের বড় অনলাইন কমিউনিটি সেক্টর যেখানে বড় বড় প্রজেক্ট এবং বিভিন্ন ক্লায়েন্টের সাথে ডিল করা হয়। এ সকল সেক্টরে পরীক্ষা দিয়ে পাস করলে আপনি সরাসরি অনুবাদকের কাজ পাবেন এবং প্রজেক্টর শব্দের ভিত্তিতে অর্থ পাবেন।
আপনি যদি প্রফেশনাল ট্রান্সলেটর সার্ভিস প্রদান করে থাকেন তবে বিশেষায়িত ওয়েবসাইট গুলো ছাড়াও বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে (Fiverr, Upwork, Truelancer ইত্যাদি) গিগ দিয়ে বা বিট করে কাজ পেতে পারেন। এ সকল সাইডে নিজের ভাষার দক্ষতা অনুযায়ী গিগ তৈরি করে আয় করা যায় এবং দীর্ঘমেয়াদী ও বড় প্রজেক্ট এর জন্য ক্লায়েন্টের সাথে যোগাযোগ করা যায়।।
অনুবাদক হিসেবে কাজ করার জন্য আপনাকে অন্তত পক্ষে দুইটি ভাষা (বাংলা এবং ইংরেজি) সম্পর্কে ভালো দক্ষতা থাকতে হবে। দক্ষতার পাশাপাশি আপনি যে প্লাটফর্মে কাজ করতে চান সেখানে একটি প্রোফাইল তৈরি করতে হবে। উক্ত প্রোফাইলে আপনার পূর্বের কাজের পোর্টফোলিয়া দেখাতে হবে যাতে বায়ার বা ক্লায়েন্ট আপনার অভিজ্ঞতা সম্পর্কে ধারণা নিতে পারে। আপনি ভাষার চাহিদা ও দক্ষতা অনুযায়ী প্রতি মাসে ১৫ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত আয় করতে পারবেন। তবে আইনি এবং চিকিৎসা সংক্রান্ত ভাষার অনুবাদে সাধারণ অনুবাদের থেকে বেশি আয় করা যায়।
ওয়েবসাইট ফ্লিপিং করে ফ্রি টাকা আয় করুন
আপনি যদি একজন ওয়েব ডেভেলপার হয়ে থাকেন তবে ওয়েবসাইট ফ্লিপিং করে ঘরে বসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারেন। এটি মূলত একটি ওয়েবসাইট তৈরি করে অথবা কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে ওয়েবসাইট কিনে সেটির মান উন্নয়নের জন্য বিভিন্ন রকম কাস্টমাইজেশন করে বেশি দামে বিক্রি করার একটি পদ্ধতি।
আপনি যদি ভাল কনটেন্ট বা আর্টিকেল রাইটিং করতে পারেন তাহলে একটি ব্লগিং ওয়েবসাইট তৈরি করুন। ওয়েবসাইট তৈরির জন্য ১৫০০ থেকে ২০০০ টাকার মধ্যে একটি প্রিমিয়াম ডোমেইন (.com, .net, .org, .info) এবং হোস্টিং প্যাকেজ ক্রয় করতে হবে। আপনি গুগলের ব্লগার অথবা ওয়ার্ডপ্রেস ব্যবহার করে ব্লগিং ওয়েবসাইট বানাতে পারেন। এক্ষেত্রে আপনার জি-মেইল অ্যাকাউন্টের জন্য গুগলের ব্লগার ১৫ জিবি হোস্টিং সুবিধা প্রদান করে থাকে।
ওয়েবসাইট রেডি হওয়ার পর প্রতিদিন আপনাকে বিভিন্ন ধরনের ইউনিক আর্টিকেল বা কনটেন্ট পাবলিশ করতে হবে। যখন আপনার ব্লগে ৫০ টির বেশি আর্টিকেল পাবলিশ হয়ে যাবে তখন প্রতিদিন কমবেশি ভিজিটর আশা শুরু হলে আপনি গুগল এডসেন্সের জন্য আবেদন করবেন। এক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে আপনার ওয়েবসাইটে ভিজিটর বা ট্রাফিক বাড়ানোর জন্য সঠিকভাবে এসইও করতে হবে।
আপনি যদি আপনার ওয়েবসাইটে কপি করা আর্টিকেল ব্যবহার করেন তবে ওয়েবসাইটের ভালো দাম পাওয়া যাবে না। আবার google যদি ট্রাক করতে পারে যে আপনি অন্য কারোর কপি করা আর্টিকেল আপনার ওয়েবসাইটে পাবলিশ করেছেন তবে আপনার ওয়েবসাইট ব্যান্ড করে দিতে পারে। আপনার ওয়েবসাইটে কনটেন্ট বা আর্টিকেল পাবলিশ করার ব্যাপারে গুগলের নীতিমালা মেনে করতে হবে।
গুগল এডসেন্স আপনার ব্লগ কে অনুমোদন দিলে, ব্লগের আর্টিকেল বা কনটেন্টে অ্যাড বা বিজ্ঞাপন দেখানো হবে। যখন কোন ভিজিটর বা ট্রাফিক আপনার কনটেন্ট পড়তে এসে এ সকল বিজ্ঞাপনে ক্লিক করবে তখন থেকে আপনার এডসেন্স একাউন্টে ডলার জমা হতে থাকবে। আপনি যদি গুগল সার্চ ইঞ্জিন থেকে আপনার ওয়েবসাইটে প্রচুর অর্গানিক ট্রাফিক আনতে পারেন তবে এই ধরনের ওয়েবসাইট এবং গুগল এডসেন্স একাউন্ট বিক্রি করে ৪০ থেকে ৫০ হাজার টাকা আয় করতে পারেন।
Virtual Assistant হিসেবে কাজ করে টাকা আয় করুন
ঘরে বসে ফ্রি টাকা ইনকাম করার বিভিন্ন পদ্ধতির মধ্যে অন্যতম একটি পদ্ধতি হল Virtual Assistant হিসেবে কাজ করে টাকা করা হয়। এখানে কোন ফ্রিল্যান্সার হলো একজন সংযুক্ত করুন, যিনি দূরবর্তী কোন স্থানে থেকে ইন্টারনেটের মাধ্যমে ক্লায়েন্টের প্রশাসনিক বা প্রযুক্তিগত সহায়তা প্রদান করে থাকে।
ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের সাধারণ কাজ বা দায়িত্বের মধ্যে নিম্নলিখিত কাজ গুলো উল্লেখযোগ্যঃ
- অ্যাপয়েন্টমেন্ট নির্ধারণ প্রক্রিয়া সম্পূর্ণ করা।
- ভ্রমণের ব্যবস্থা প্রণয়ন ও সুনির্দিষ্ট করা।
- ইমেইল পরিচালনা বা উত্তর দেওয়া।
- কমেন্ট মডারেটর হিসেবে কাজ করা।
- সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট ইত্যাদি।
ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের বিশেষ কাজ বা দায়িত্বের মধ্যে নিম্নলিখিত কাজ গুলো উল্লেখযোগ্যঃ
- গ্রাফিক ডিজাইন সার্ভিস প্রদান করা।
- বুককিপিংঅর্থাৎ হিসাবরক্ষণ করা।
- ব্লগের জন্য কন্টেন বা আর্টিকেল লেখা।
- ইন্টারনেট মার্কেটিং ইত্যাদি।
আপনি যদি ঘরের বাইরে কাজ করতে না চান তবে, ঘরে বসেই যেকোনো সময়ে ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ক্লায়েন্টের সাথে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে পারেন। এক্ষেত্রে আপনাকে কম্পিউটার এবং ইন্টারনেট সম্পর্কে ভালো জ্ঞান, ক্লায়েন্টের সাথে যোগাযোগের দক্ষতা এবং নির্দিষ্ট কাজ সম্পর্কে দক্ষ ও অভিজ্ঞ হতে হবে।
Virtual Assistant হিসেবে কাজ করার জনপ্রিয় প্ল্যাটফর্ম গুলো হলঃ
- ফাইবার (Fiverr),
- আপওয়ার্ক (Upwork)
- ফ্রিল্যান্সার (Freelancer) ইত্যাদি।
কোন প্রতিষ্ঠানের হয়ে অনলাইন সার্ভে করে টাকা ইনকাম
অনলাইন সার্ভে হল কোন প্রতিষ্ঠানের হয়ে, উক্ত প্রতিষ্ঠানের বাজার জাতকৃত পণ্যে বা সেবার উপর সাধারণ মানুষের ধারণা, মতামত বা তথ্য সংগ্রহের একটি ডিজিটাল পদ্ধতি। সাধারণত কোন কোম্পানি তাদের পণ্যের মান উন্নয়ন ও বাজার গবেষণার জন্য সহজ কিছু প্রশ্নের মাধ্যমে এই জরিপ করে থাকে।
এক্ষেত্রে গ্রাহক বা অংশগ্রহণকারীরা তাদের ওয়েবসাইট কিংবা বিভিন্ন অ্যাপস এর মাধ্যমে গুরুত্বপূর্ণ মতামত প্রদানের করে বিভিন্ন ধরনের পুরস্কার বা অর্থ পেয়ে থাকে। এই সম্পূর্ণ প্রক্রিয়া সম্পাদন করতে বিভিন্ন কোম্পানি সরাসরি সার্ভে না করে তৃতীয় কোন প্ল্যাটফর্ম বা ওয়েবসাইটের ওপর নির্ভর করে। আর তাই আপনি সঠিক প্রোফাইল তৈরি করে বিভিন্ন বিশ্বস্ত সার্ভে সাইডে যুক্ত হয়ে আপনার দক্ষতা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে অনলাইন সার্ভে করে ঘরে বসেই ফ্রিতে টাকা ইনকাম করতে পারেন।
যে সকল কারণে অনলাইন সার্ভে করা হয়।
- পণ্য বা সেবা সম্পর্কে গ্রাহকের পছন্দ-অপছন্দ বোঝা।
- নতুন পণ্যের প্রতি ধারণা যাচাই করা।
- সেবার মান উন্নত করা।
অনলাইনে সার্ভে করার জনপ্রিয় ওয়েবসাইট।
- InboxDollars
- Triaba
এখন ইন্টারনেটের মাধ্যমে বাংলাদেশেও কাজ করার সুযোগ রয়েছে। বর্তমানে অনলাইনে সার্ভে করার জন্য অনেক রকম ভুয়া বা স্ক্যাম সাইট রয়েছে তাই কাজ করার আগে যাচাই-বাছাই করে নিতে হবে।
ফ্রি টাকা আয় করারঃ FAQ’s
প্রশ্নঃ ফ্রি টাকা আয় করা বলতে কী বোঝায়?
উত্তরঃ ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসে কোন ধরনের বিনিয়োগ করা ছাড়াই বিভিন্ন ফ্রিল্যান্সিং প্লাটফর্মে কাজ করে যে টাকা আয় করা হয় তাকে ফ্রি টাকা আয় বলে। এক্ষেত্রে আপনাকে সময় দক্ষতা এবং অভিজ্ঞতা কে কাজে লাগাতে হবে।
প্রশ্নঃ অনলাইনের মাধ্যমে কি কি উপায়ে টাকা আয় করা যায়?
উত্তরঃ আপনি অনলাইনের মাধ্যমে কনটেন্ট লিখে, ব্লগিং করে, গ্রাফিক্স ডিজাইন কাজ করে, ওয়েবসাইট বিক্রি করে, ওয়েবসাইট বিক্রি করে, অ্যাড দেখে, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করা ছাড়াও ইত্যাদি উপায়ে টাকা আয় করতে পারেন।
প্রশ্নঃ অনলাইনের মাধ্যমে প্রতি মাসে কত টাকা আয় করা যায়?
উত্তরঃ আপনি যদি একটি ভালো মানের দক্ষ ও অভিজ্ঞ ফ্রিল্যান্সার হয়ে থাকেন তবে ঘরে বসে কাজের ধরন অনুযায়ী বিভিন্ন লেভেলের আয় করতে পারেন। এক্ষেত্রে আপনি সাধারণত অনায়াসে ৩০ থেকে ৫০ হাজার টাকা আয় করতে পারবেন।
প্রশ্নঃ ফেসবুক ইউটিউব থেকে কি আয় করা যায়?
উত্তরঃ হ্যাঁ। ফেসবুক, ইউটিউব থেকে অবশ্যই আয় করা সম্ভব এক্ষেত্রে আপনাকে ফেসবুক এবং ইউটিউবে নীতিমালা মেনে কাজ করতে হবে। যখন আপনার ভিডিও বা কন্টেন্টের ভিউ আসতে শুরু করবে তখন ইউটিউব বা ফেসবুকের শর্ত পূরণ হলেই মানিটাইজেশনের মাধ্যমে তিনজন শুরু হবে।
আমাদের শেষ কথা
বর্তমান সময়ে ইন্টারনেট ব্যবহার করে টাকা ইনকাম করার বিভিন্ন মাধ্যম রয়েছে। এগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং আস্থাভাজন কিছু ওয়েবসাইট বা প্লাটফর্মের কথা আজকের এই আর্টিকেল এর মাধ্যমে জানানোর চেষ্টা করেছি।
এ সকল বিভিন্ন উপায় এর মধ্যে আপনি চিন্তা করে দেখুন কোনটি করা আপনার জন্য ভালো। অথবা আপনি কোন কাজটি দক্ষতা ও অভিজ্ঞতার সাথে সম্পাদন করতে পারবেন। আপনাকে বলা থাকবে আপনি যে কাজে দক্ষ এবং পারদর্শী সেই কাজটি বেছে নিন।
এক্ষেত্রে অনেকেই আছে যারা একসাথে অনেকগুলো কাজ করার চেষ্টা করেন। ফলে তারা কোন কিছুতেই সফল হতে পারে না। এই জন্য আপনি যদি কোন ধরনের বিনিয়োগ ছাড়া টাকা ইনকাম করতে চান তবে কোন একটি নির্দিষ্ট বিষয় সম্পর্কে আপনাকে এগোতে হবে। আপনি যদি সঠিক ধারাবাহিকতায় কাজ করতে পারেন তবে সফলতা নিশ্চিত।
সম্পূর্ণ আর্টিকেলটি ধৈর্য ও মনোযোগ সহকারে এত সময় ধরে পড়ার জন্য আপনাকে ধন্যবাদ। যদি এই আর্টিকেলটি আপনার জন্য বিন্দুমাত্র উপকার বা কাজে এসে থাকে তবে নিজেকে স্বার্থক মনে করবো। আর্টিকেলটি আপনার কাছে ভালো লেগে থাকলে তা আপনাদের পরিচিতদের কাছে শেয়ার করতে অনুরোধ রইল।



“সফল প্লাস” এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url